সংবাদ

জলাবদ্ধ সড়কে নৌকা টানলেন প্রশাসক, ঠেললেন রিকশাও

নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা
নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১২:২০ পিএম

জলাবদ্ধ সড়কে নৌকা টানলেন প্রশাসক, ঠেললেন রিকশাও
জলাবদ্ধ সড়কে পরীক্ষার্থীদের পাশে কুমিল্লার সিটি প্রশাসক। ছবি : সংবাদ

টানা বর্ষণে কুমিল্লা নগরীর সড়ক তলিয়ে যাওয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে নিজেই মাঠে নামলেন সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু। কোমরসমান পানিতে ভিজে নৌকা টেনে এবং আটকে পড়া রিকশা ঠেলে শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়ার তার এই দৃশ্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

সোমবার (১৩ জুলাই) সকালে কয়েক ঘণ্টার ভারী বর্ষণে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন এইচএসসি পরীক্ষার্থীরা। বিশেষ করে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের সামনের সড়কে ব্যাপক পানি জমে যাওয়ায় শিক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছাতে হিমশিম খাচ্ছিলেন। অনেক শিক্ষার্থী রিকশা থেকে নেমে পানির মধ্য দিয়ে হেঁটে কেন্দ্রে যাওয়ার চেষ্টা করেন।

খবর পেয়ে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি নিজেই কোমরসমান পানিতে নেমে শিক্ষার্থীদের জন্য নৌকা ও ভ্যানের ব্যবস্থা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, প্রশাসক নিজেই নৌকা টেনে পরীক্ষার্থীদের পার করে দিচ্ছেন এবং পানিতে আটকে যাওয়া একটি রিকশা পেছন থেকে ধাক্কা দিয়ে এগিয়ে দিচ্ছেন।

এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, প্রকৌশলী ও পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরাও তার সঙ্গে ছিলেন। ফায়ার সার্ভিসের সদস্যরাও শিক্ষার্থীদের সহায়তায় অংশ নেন।

প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানান, প্রধানমন্ত্রী নিজে ফোন করে পরীক্ষার্থীদের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন এবং শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে ও নিরাপদে ফিরতে পারে, সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন। তিনি আরও বলেন, “দুর্যোগের সময় মানুষের পাশে থাকা আমাদের দায়িত্ব। জলাবদ্ধতার কারণগুলো চিহ্নিত করা হয়েছে এবং স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।”

এদিকে প্রশাসনের এমন ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন অভিভাবক ও নেটিজেনরা। অনেকেই মন্তব্য করেছেন, জনপ্রতিনিধিদের এমন দায়িত্বশীল আচরণ সাধারণ মানুষের আস্থা বাড়িয়ে তোলে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

জলাবদ্ধ সড়কে নৌকা টানলেন প্রশাসক, ঠেললেন রিকশাও

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত