প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল যাওয়ার পথে তার নিরাপত্তায় থাকা গাড়িবহরে ইট নিক্ষেপের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান জানিয়েছেন, ভিডিওতে যে ইটের টুকরোটি দেখা গেছে, সেটি সামনের একটি গাড়ির চাকা থেকে ছিটকে আসা।
সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
ছড়িয়ে পড়া ১ মিনিট ৪৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রীর গাড়িবহর যাচ্ছে। তিনি বাসের ভেতর দাঁড়িয়ে রাস্তার পাশে থাকা নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। এ সময় তার বাসের পেছনে থাকা তৃতীয় গাড়িটির সামনে একটি ইটের টুকরো এসে পড়তে দেখা যায়।
মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, বিষয়টি নজরে আসার পরপরই পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা তদন্ত শুরু করেন। তিনি বলেন, “তদন্তে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে এটি কোনো হামলা বা ইট নিক্ষেপের ঘটনা ছিল না। মূলত রাস্তার পিচ বা সামনের গাড়ির চাকা থেকে একটি ইটের টুকরো ছিটকে এসে গাড়িবহরে পড়েছিল।”
পুলিশ সুপার আরও জানান, বিষয়টি নিয়ে বিভ্রান্তি এড়াতে পুলিশ সদর দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হতে পারে।
\

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন