টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেই এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদ এবং পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র ভুলের অভিযোগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এই দাবিতে আজ মঙ্গলবার রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এবং বগুড়ার সাতমাথায় সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছেন ১২ থেকে ১৫টি কলেজের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ের মিরপুর সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। অবরোধের কারণে ওই সড়কে এক ঘণ্টার জন্য যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
বিক্ষোভে ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাংলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ এবং বিএএফ শাহীন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা ‘দফা এক দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে আমি কে, ফার্মের মুরগি’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ ইত্যাদি স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীদের একাংশ ঢাকা কলেজের সামনে এবং অন্য অংশ সাইন্সল্যাব (এসসি) মোড়ের দিকে চলে গেলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত ক্ষোভ প্রকাশ করে বলেন, "পদার্থবিজ্ঞান পরীক্ষায় আটটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নই ভুল করা হয়েছে। বাকি ছয়টি প্রশ্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মতো কঠিন ছিল। এখন আমি যদি ফেল করি, এর দায়ভার কি শিক্ষামন্ত্রী নেবেন?"
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, প্রচণ্ড বৈরী আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ার কারণে অনেক শিক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি। ঢাকা আইডিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আহনাফ মুনজি বলেন, "বৈরী আবহাওয়ার কারণে আমাদের অনেক সহপাঠী পরীক্ষা দিতে পারেনি। অনেকে পরীক্ষা হলে যাওয়ার সময় রাস্তায় পড়ে গেছে, অ্যাডমিট কার্ড ভিজে নষ্ট হয়েছে। যিনি শিক্ষামন্ত্রী হয়ে শিক্ষার্থীদের কথা বিবেচনা করতে পারেন না, আমরা তাঁর পদত্যাগ চাই।"
একই দাবিতে রাজধানী ঢাকার বাইরে বগুড়াতেও তীব্র বিক্ষোভ ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষাসচিবের অপসারণ দাবি করেন। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন