সংবাদ

দুর্যোগে পরীক্ষার প্রতিবাদে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিনিধি, বরিশাল
প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৪:৫৪ পিএম

দুর্যোগে পরীক্ষার প্রতিবাদে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। ছবি : সংবাদ

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ও সময়সূচি নিয়ে অসন্তোষ এবং বৃষ্টির মধ্যে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরের দিকে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে ও নতুল্লাবাদ এলাকায় অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন।

অবরোধের কারণে দুপুর থেকে বেলা ৩ টা পর্যন্ত ওই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। এতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। বিশেষ করে অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও জরুরি কাজে বের হওয়া মানুষ বিপাকে পড়েন।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, টানা জলাবদ্ধতা ও ভারী বৃষ্টির মধ্যেও কোনো বিরতি ছাড়াই কঠিন বিষয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। বরিশাল মহানগর কলেজের শিক্ষার্থী সাকিব বলেন, "দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আমাদের পরীক্ষা দিতে হচ্ছে। কঠিন বিষয়গুলোর আগে কোনো বিরতি দেওয়া হয়নি। এমনকি অনেক প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে আসছে।"

মহাসড়কে দীর্ঘ সময় আটকে থাকা কামরুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, "গৌরনদী থেকে অসুস্থ রোগী নিয়ে চিকিৎসার জন্য বরিশাল যাচ্ছিলাম। ৩ ঘণ্টা ধরে এখানে আটকে আছি, রোগী নিয়ে খুব দুশ্চিন্তায় পড়েছি।"

পরে বেলা তিনটার দিকে জনদুর্ভোগের কথা বিবেচনা করে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন। তবে তারা হুঁশিয়ারি দিয়েছেন, আগামীকাল বুধবার পরীক্ষা শেষে দাবি আদায় না হলে নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা অবরোধ (ব্লক) করা হবে।

বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের সময় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। অবরোধ প্রত্যাহারের পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

দুর্যোগে পরীক্ষার প্রতিবাদে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত