সংবাদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রীর

প্রতিনিধি, বান্দরবান
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১১:২৮ এএম

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রীর
বান্দরবানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করছেন প্রতিমন্ত্রী। ছবি : সংবাদ

বান্দরবানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি সরকারি উদ্যোগে পুনর্নির্মাণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বুধবার (১৫ জুলাই) সকালে বান্দরবান শহরের বালাঘাটা আমবাগান এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, বন্যায় যেসব পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে, তাদের সরকারি উদ্যোগে পুনর্বাসন করা হবে। এ ছাড়া পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে, যাতে ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমানো যায়।

শহরের জলাবদ্ধতা নিরসনে গুরুত্বারোপ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বান্দরবানের পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম ‘মেক্সি খাল’ পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই খালটি সচল করা সম্ভব হলে ভবিষ্যতে জলাবদ্ধতা ও আকস্মিক বন্যার ঝুঁকি অনেকাংশে কমে আসবে।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন ও জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৫ জুলাই ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

বান্দরবানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি সরকারি উদ্যোগে পুনর্নির্মাণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বুধবার (১৫ জুলাই) সকালে বান্দরবান শহরের বালাঘাটা আমবাগান এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, বন্যায় যেসব পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে, তাদের সরকারি উদ্যোগে পুনর্বাসন করা হবে। এ ছাড়া পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে, যাতে ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমানো যায়।

শহরের জলাবদ্ধতা নিরসনে গুরুত্বারোপ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বান্দরবানের পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম ‘মেক্সি খাল’ পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই খালটি সচল করা সম্ভব হলে ভবিষ্যতে জলাবদ্ধতা ও আকস্মিক বন্যার ঝুঁকি অনেকাংশে কমে আসবে।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন ও জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত