সংবাদ

চুয়াডাঙ্গায় নতুন নিয়মে চলবে ইজিবাইক, বাস ধর্মঘট প্রত্যাহার

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৮:২১ পিএম

চুয়াডাঙ্গায় নতুন নিয়মে চলবে ইজিবাইক, বাস ধর্মঘট প্রত্যাহার
ছবি : সংগৃহীত

প্রশাসনের সঙ্গে সফল আলোচনার পর চুয়াডাঙ্গার পাঁচটি আন্তঃজেলা রুটে বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। শনিবার (২৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বেলা দুইটা থেকে জেলার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং ইজিবাইক নিয়ে সৃষ্ট বিরোধ নিরসনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এক উপজেলার ব্যাটারিচালিত ইজিবাইক অন্য উপজেলায় চলাচল করতে পারবে না। এছাড়া প্রতিটি উপজেলা ও পৌরসভার ইজিবাইকের জন্য আলাদা রং নির্ধারণ করে দেওয়া হয়েছে।

নির্ধারিত রংগুলো হলো-চুয়াডাঙ্গা পৌরসভায় কমলা, চুয়াডাঙ্গা সদর উপজেলায় নীল, আলমডাঙ্গায় সবুজ, দামুড়হুদায় খয়েরি এবং জীবননগর উপজেলায় হলুদ। আগামী এক সপ্তাহের মধ্যে সব ইজিবাইকে এই রং করা নিশ্চিত করতে হবে, অন্যথায় প্রশাসন কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে।

চুয়াডাঙ্গা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল বলেন, ‘শ্রমিকদের ওপর হামলা ও ইজিবাইকের বিশৃঙ্খলা নিয়ে আমরা বাস চলাচল বন্ধ রেখেছিলাম। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।’

জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ‘পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি এম তারিক-উজ-জামানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজ উল-ইসলাম, পৌর প্রশাসক শারমিন আক্তার, বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদসহ পরিবহন সংশ্লিষ্ট নেতারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চুয়াডাঙ্গায় নতুন নিয়মে চলবে ইজিবাইক, বাস ধর্মঘট প্রত্যাহার

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত