সংবাদ

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ত্যাগী ও যোগ্যরাই মনোনয়ন পাবেন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৯:২০ পিএম

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ত্যাগী ও যোগ্যরাই মনোনয়ন পাবেন

জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং তৃণমূল গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলের ভেতর সব ধরনের ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৮ আগস্টজয়পুরহাট শহরের মাদ্রাসাপাড়ায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের জন্য যারা অতীতে ত্যাগ স্বীকার করেছেন এবং যাদের ভাবমূর্তি উজ্জ্বল, কেবল এমন সৎ যোগ্য প্রার্থীদেরই চূড়ান্তভাবে দলের পক্ষ থেকে মনোনয়ন প্রদান করা হবে।

জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি সাংগঠনিক কৌশল নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

প্রতিমন্ত্রী আব্দুল বারি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নির্বাচনে কাঙ্ক্ষিত বিজয় নিশ্চিত করতে হলে স্থানীয় সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে শক্তিশালী করতে হবে সাংগঠনিক ভিত্তি। বিএনপি মনোনীত প্রার্থী এবং সকল স্তরের সমর্থক নেতাকর্মীদের সম্পূর্ণ ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে কাজ করতে হবে।

জনগণের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান এবং যুগ্ম আহ্বায়ক এমএ ওহাব আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ জোর দেন। বক্তারা বলেন, দলকে আরও বেশি গতিশীল শক্তিশালী করে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন আদায় করতে হবে।

সভায় জয়পুরহাট জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, কৃষক দলের শীর্ষ এবং পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকসহ তৃণমূলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ত্যাগী ও যোগ্যরাই মনোনয়ন পাবেন

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত