সংবাদ

সখিপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৩:৪৫ পিএম

সখিপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান ও অবস্থান। ছবি : সংবাদ

টাঙ্গাইলের সখিপুরে এইচএসসি-২০২৬ পরীক্ষা স্থগিত, সময়সূচি পুনর্বিবেচনা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার তালতলা চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী অংশ নেন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’, ‘তুমি কে আমি কে, ফার্মের মুরগি’, ‘আমরা কেন পানিতে, শিক্ষামন্ত্রী কেন এসিতে’- এমন নানা স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও জলাবদ্ধতার কারণে তারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। এ পরিস্থিতিতে পরীক্ষা দেওয়া অসম্ভব। তাদের অভিযোগ, বাস্তব পরিস্থিতি বিবেচনা না করেই পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা অবিলম্বে এইচএসসি-২০২৬ পরীক্ষা স্থগিত করে নতুন সময়সূচি ঘোষণার দাবি জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা না করায় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

কর্মসূচি শেষে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে এলাকা ত্যাগ করেন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৫ জুলাই ২০২৬

সখিপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

টাঙ্গাইলের সখিপুরে এইচএসসি-২০২৬ পরীক্ষা স্থগিত, সময়সূচি পুনর্বিবেচনা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার তালতলা চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী অংশ নেন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’, ‘তুমি কে আমি কে, ফার্মের মুরগি’, ‘আমরা কেন পানিতে, শিক্ষামন্ত্রী কেন এসিতে’- এমন নানা স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও জলাবদ্ধতার কারণে তারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। এ পরিস্থিতিতে পরীক্ষা দেওয়া অসম্ভব। তাদের অভিযোগ, বাস্তব পরিস্থিতি বিবেচনা না করেই পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা অবিলম্বে এইচএসসি-২০২৬ পরীক্ষা স্থগিত করে নতুন সময়সূচি ঘোষণার দাবি জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা না করায় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

কর্মসূচি শেষে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে এলাকা ত্যাগ করেন।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত