সংবাদ

রাতারাতি বদলে ফেলা সম্ভব নয় ঢাকাকে: মির্জা ফখরুল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৪:০০ পিএম

রাতারাতি বদলে ফেলা সম্ভব নয় ঢাকাকে: মির্জা ফখরুল

বিশ্বের তৃতীয় বসবাস অযোগ্য শহর হিসেবে পরিচিত ঢাকাকে রাতারাতি বদলে ফেলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত ‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা: আপনার-আমার সকলের দায়িত্ব’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​সেমিনারে মন্ত্রী বলেন, নগরের মেয়র বা প্রশাসক অনেক ক্ষেত্রেই অসহায় অবস্থায় থাকেন। এর কারণ হিসেবে তিনি সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের অভাবকে দায়ী করেন।

তিনি বলেন, ওয়াসা, বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ও সিটি করপোরেশনসহ অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের অভাব রয়েছে। এই সমন্বয়হীনতার কারণে নগরবাসীকে নানান ধরনের ভোগান্তি পোহাতে হয়।

​রাজধানী ঢাকার নাগরিক সমস্যাগুলোর স্থায়ী ও কার্যকর সমাধানের জন্য সিটি করপোরেশনগুলোকে একটি পূর্ণাঙ্গ ‘গভর্নমেন্টে’ বা স্বশাসিত সরকারে রূপান্তর করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন মন্ত্রী।

তিনি বলেন, সিটি করপোরেশনগুলোকে যদি এমন স্বশাসিত সরকারে পরিণত করা না যায়, যা ঢাকা শহরের উন্নয়নের জন্য প্রয়োজনীয় অন্যান্য বিভাগ ও সেবা সংস্থার কার্যক্রম সমন্বয় ও নিয়ন্ত্রণ করবে, তাহলে এই মেগাসিটির দীর্ঘদিনের সমস্যার কার্যকর সমাধান সম্ভব হবে না।

​সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা গেলে জলাবদ্ধতা নিরসনসহ সব ধরনের নাগরিক সেবায় গুণগত পরিবর্তন আনা সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন। এজন্য সমন্বিত পরিকল্পনা ও তার সঠিক বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৫ জুলাই ২০২৬

রাতারাতি বদলে ফেলা সম্ভব নয় ঢাকাকে: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত