দেশে জ্বালানি সংকটের কথা বলে বিরোধীদল সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বলে কঠোর মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার দুপুরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি সংকট নিরসনের দাবিতে তারা যে লংমার্চের কর্মসূচি ঘোষণা করেছে, সেই লংমার্চেই কেবল প্রায় এক লাখ লিটার জ্বালানি তেল খরচ করা হবে। বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে জিয়া উদ্রোনে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত শেষে তিনি এই সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলেন।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই বহু প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে স্পষ্ট ঘোষণা দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তিনি জানান, এই নির্বাচনকে পুরোপুরি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সব ধরনের প্রশাসনিক ও আর্থিক সহযোগিতা দেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় অর্থ ছাড় দিতে সরকার পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী অর্থের সংস্থান করা হবে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের দলীয় প্রভাব বিস্তার করা হবে না এবং দলীয় প্রতীকে কোনো প্রার্থীও মনোনয়ন দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন প্রতিমন্ত্রী। তবে দলের ত্যাগী, পরীক্ষিত ও যোগ্য ব্যক্তিদের নৈতিক সমর্থন দেবে বিএনপি। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কঠোর অবস্থান তুলে ধরে।
তিনি বলেন, শুধু নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা থাকলেই চলবে না, বরং বিগত দিনের কঠিন আন্দোলন-সংগ্রামে রাজপথে যাদের সক্রিয়ভাবে দেখা যায়নি, তাদের কোনোভাবেই সমর্থন দেওয়া হবে না।
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রভাব বা হস্তক্ষেপ না রাখতে খোদ প্রধানমন্ত্রীর কঠোর অনুশাসন রয়েছে বলেও গণমাধ্যমকর্মীদের জানান তিনি।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিমন্ত্রী জিয়া উদ্যানে পৌঁছালে শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন পুরো চত্বর। শ্রদ্ধা নিবেদন ও মোনাজাতের সময় শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, উপজেলা যুবদল সভাপতি খালিদ হাসান আরমানসহ দলটির বিভিন্ন স্তরের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন