এইচএসসি পরীক্ষা শেষে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) দুপুর দেড়টার দিকে শহরের চাষাঢ়া এলাকা থেকে এই মিছিল বের করা হয়।
এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষেই বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা ইউনিফর্ম পরা অবস্থায় শিক্ষা সরঞ্জাম হাতে নিয়ে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন। সেখান থেকে মিছিলটি শুরু হয়ে ২ নম্বর রেলগেট হয়ে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে আবার চাষাঢ়ায় গিয়ে শেষ হয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, শিক্ষামন্ত্রী তাদের ‘ফার্মের মুরগি’ বলে অপমান করেছেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে শিক্ষার্থীদের নিয়ে এমন মন্তব্য অগ্রহণযোগ্য। শিক্ষার্থীরা অবিলম্বে তার পদত্যাগ ও শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের দাবি জানান।
মিছিলে অংশ নেওয়া সরকারি তোলারাম কলেজের এক পরীক্ষার্থী বলেন, “আমাদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ করতে হবে। শিক্ষার্থীদের তাচ্ছিল্য করা মন্ত্রী আমরা চাই না।”
আন্দোলন চলাকালে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসাইন বলেন, “পরীক্ষা শেষে শিক্ষার্থীরা সড়কে নেমে এলে আমরা তাদের বুঝিয়ে বলি। পরে তারা মিছিল নিয়ে চলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক রয়েছে।”
/

বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন