সংবাদ

শ্যামনগরে স্কুল ভবন ভাঙার সময় ছাদ ধসে ৪ শ্রমিক আহত

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৪:৫৫ পিএম

শ্যামনগরে স্কুল ভবন ভাঙার সময় ছাদ ধসে ৪ শ্রমিক আহত
ধসে পড়া স্কুল ভবনের ধ্বংসস্তূপ। ছবি : সংবাদ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় একটি পরিত্যক্ত প্রাথমিক বিদ্যালয় ভবন ভাঙার সময় ছাদ ধসে ৪ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৫ জুলাই) উপজেলার কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিলামে বিক্রি হওয়া বিদ্যালয়ের পুরাতন ভবনটি ভাঙার কাজ করছিলেন শ্রমিকেরা। এ সময় হঠাৎ ছাদ ধসে পড়লে নিচে থাকা ৪ শ্রমিক চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কালাম উল্লাহ জানান, ঠিকাদারের নিয়োগ করা ৬ জন শ্রমিকের মধ্যে ৫ জন কাজ করছিলেন এবং একজন রান্নার কাজে ছিলেন। কাজ করার সময় আকস্মিকভাবে ছাদটি ধসে পড়ে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০০৬ সালে নির্মিত এই ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ২০২৩ সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরে নিলাম প্রক্রিয়ার মাধ্যমে গত ২৫ জুন ঠিকাদার সামছুর দোহা টুটুল ভবনটি কিনে নেন এবং বর্তমানে এটি অপসারণের কাজ চলছিল।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শ্যামনগরে স্কুল ভবন ভাঙার সময় ছাদ ধসে ৪ শ্রমিক আহত

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় একটি পরিত্যক্ত প্রাথমিক বিদ্যালয় ভবন ভাঙার সময় ছাদ ধসে ৪ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৫ জুলাই) উপজেলার কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিলামে বিক্রি হওয়া বিদ্যালয়ের পুরাতন ভবনটি ভাঙার কাজ করছিলেন শ্রমিকেরা। এ সময় হঠাৎ ছাদ ধসে পড়লে নিচে থাকা ৪ শ্রমিক চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কালাম উল্লাহ জানান, ঠিকাদারের নিয়োগ করা ৬ জন শ্রমিকের মধ্যে ৫ জন কাজ করছিলেন এবং একজন রান্নার কাজে ছিলেন। কাজ করার সময় আকস্মিকভাবে ছাদটি ধসে পড়ে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০০৬ সালে নির্মিত এই ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ২০২৩ সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরে নিলাম প্রক্রিয়ার মাধ্যমে গত ২৫ জুন ঠিকাদার সামছুর দোহা টুটুল ভবনটি কিনে নেন এবং বর্তমানে এটি অপসারণের কাজ চলছিল।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত