সংবাদ

চুনারুঘাটে ইউএনওর অভিযানে তিন ব্যবসায়ীর জরিমানা

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১০:৩০ এএম

চুনারুঘাটে ইউএনওর অভিযানে তিন ব্যবসায়ীর জরিমানা
চুনারুঘাটে ইউএনও গালিব চৌধুরীর নেতৃত্বে বিশেষ অভিযান। ছবি : সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাট পৌর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে চুনারুঘাট থানা-পুলিশের সহায়তায় পৌর বাজারে তদারকি অভিযান শুরু হয়। এ সময় দোকানে মূল্যতালিকা না থাকা, তালিকার চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ মালামাল রাখার দায়ে ৩ ব্যবসায়ীকে দণ্ড দেওয়া হয়। এর মধ্যে মন্টি রায়কে ৩ হাজার টাকা এবং মো. মোস্তফা ও মো. আবদুল কাইয়ুমের প্রত্যেককে ৪ হাজার টাকা করে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ২ বস্তা মেয়াদোত্তীর্ণ মসলা জব্দ করা হয়েছে।

ইউএনও গালিব চৌধুরী জানান, ব্যবসায়ীদের দোকানে মূল্যতালিকা যথাযথভাবে না থাকা এবং খরিদ্দারের কাছ থেকে বাড়তি দাম নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

চুনারুঘাটে ইউএনওর অভিযানে তিন ব্যবসায়ীর জরিমানা

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাট পৌর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে চুনারুঘাট থানা-পুলিশের সহায়তায় পৌর বাজারে তদারকি অভিযান শুরু হয়। এ সময় দোকানে মূল্যতালিকা না থাকা, তালিকার চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ মালামাল রাখার দায়ে ৩ ব্যবসায়ীকে দণ্ড দেওয়া হয়। এর মধ্যে মন্টি রায়কে ৩ হাজার টাকা এবং মো. মোস্তফা ও মো. আবদুল কাইয়ুমের প্রত্যেককে ৪ হাজার টাকা করে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ২ বস্তা মেয়াদোত্তীর্ণ মসলা জব্দ করা হয়েছে।

ইউএনও গালিব চৌধুরী জানান, ব্যবসায়ীদের দোকানে মূল্যতালিকা যথাযথভাবে না থাকা এবং খরিদ্দারের কাছ থেকে বাড়তি দাম নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত