হাসিনাকে প্রত্যর্পণে সাড়া নেই থমকে গেছে কূটনৈতিক চেষ্টা - দেশ রূপান্তর
জুলাই হত্যা মামলায় ফাঁসির দ- পাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ডিসেম্বরে দেশে ফেরা’র ঘোষণা নিয়ে চলছে নানামুখী বিশ্লেষণ। বিএনপিসহ মাঠে সক্রিয় দলগুলোর পক্ষ থেকে আসছে বিভিন্ন বক্তব্য। শেখ হাসিনার বক্তব্য স্রেফ রাজনৈতিক কৌশল কি না তা নিয়েও বিতর্ক আছে।
যুক্তরাষ্ট্রে পাঁচ মাসে পোশাক রপ্তানি কমেছে ৮ শতাংশ - মানবজমিন
দেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় একক রপ্তানি বাজার যুক্তরাষ্ট্রে চলতি বছরের প্রথম পাঁচ মাসে রপ্তানি আয় কমেছে ৮ শতাংশের বেশি। অন্যদিকে একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের প্রবৃদ্ধি বেড়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছর শেষে যুক্তরাষ্ট্রে মোট রপ্তানি আয় ৪ শতাংশ বেড়েছে। তবে ২০২৬ সালের জানুয়ারি থেকে মে- এই পাঁচ মাসের চিত্র ভিন্ন। এই সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৮.০৮ শতাংশ কমেছে।
লঘুচাপে সমুদ্র উত্তাল, ৪ বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত - সংবাদ
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পর দেশের বন্যা পরিস্থিতিতে ধীরে ধীরে উন্নতির আভাস মিলছে। সিলেট ও সুনামগঞ্জে নদীর পানি কমতে শুরু করেছে, নেত্রকোণার উপদাখালি নদীর পানিও পাঁচ দিন পর বিপৎসীমার নিচে নেমেছে। তবে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে উপকূলীয় এলাকায় এখনও সতর্কতা বজায় রয়েছে। চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে এবং কয়েকটি অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে, সাম্প্রতিক বন্যায় সবচেয়ে বড় ধাক্কা লেগেছে কৃষি খাতে। শুধু হবিগঞ্জেই প্রাথমিক হিসাবে ২০-২৫ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
দীর্ঘ অসুস্থতায় অনেকে, বিদেশে চিকিৎসায় এখনো ৩৯ জন - প্রথম আলো
কেমন আছেন? মুঠোফোনে মো. রকিব উদ্দিন বলেন, ‘ভালো আছি। তবে শরীরটা পুরোপুরি ভালো না।’ শরীর কি খুবই
খারাপ? তিনি বলেন, ‘মাংসপেশিতে মোচড় দেয়। বাঁ পা ছোট হয়ে গেছে। রাতে ঠিকমতো ঘুম
হয় না। পঙ্গু হাসপাতালে কয়েক দিন আগে মেডিক্যাল বোর্ড বসেছিল। ডাক্তারেরা বলেছেন, আমি পুরোপুরি ভালো হব না। বিদেশে গিয়েও খুব লাভ হবে না।’
সর্বশেষ সরকারি হিসাবে জুলাই গণ–অভ্যুত্থানের সময় পুলিশের গুলি ও সহিংসতায় শহীদ হন ৮৪৩ জন, আহত হন ১৪ হাজার ৩৭০ জন। আহত ব্যক্তিদের মধ্যে একজন উত্তরার বাসিন্দা মো. রকিব উদ্দিন। তিনি এখন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী।
জিয়াউর রহমান হত্যা: পলাতক মেজর ৪৫ বছর পর গ্রেফতার - দৈনিক ইত্তেফাক
দীর্ঘ সাড়ে চার দশক আগে চট্টগ্রাম সার্কিট হাউজে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক এক সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার মোহাম্মদ মোজাফফর হোসেন সে সময় ছিলেন সেনাবাহিনীর একজন মেজর। হত্যাকাণ্ডের পর তিনি পালিয়ে যান। তাকে ধরিয়ে দিতে সে সময় পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম বলেন, গত বুধবার রাতে বনানী ডিওএইচএস থেকে মোজাফফর হোসেনকে গ্রেফতার করা হয়। যেহেতু তিনি এতদিন পলাতক ছিলেন, নিয়ম অনুযায়ী আগে তাকে তার বাহিনীতে হস্তান্তর করা হয়েছে।
আট অর্থবছরে এলএনজিতেই ব্যয় ২৩ বিলিয়ন ডলার - কালের কণ্ঠ
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে কয়েক বছর ধরেই টানাটানি। ডলার সংকটে অর্থনীতির প্রায় সব খাতে ধাক্কা লাগে। এখন পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে সত্য, তবে এর দর যেভাবে লাগামহীন বেড়ে ১২৫ টাকায় গিয়ে ঠেকেছে, তাতে ভুগছে পুরো অর্থনীতি। অথচ ডলারের এই সংকটের সময়েও রাষ্ট্রের বিপুল অঙ্কের ডলার চলে যাচ্ছে শুধু তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির পেছনে। তথ্য বলছে, গত আট অর্থবছরে এক এলএনজির পেছনেই খরচ হয়েছে ২২.৬৫ বিলিয়ন মার্কিন ডলার। টাকার অঙ্কে যা প্রায় দুই লাখ ৭৭ হাজার ৪৫২ কোটি টাকা, যা অর্থনীতির অনেকটা ‘রাক্ষস’ হিসেবেই আবির্ভূত হয়েছে! অনেকে বলছেন, এটি এখন অর্থনীতির সক্ষমতা কুরে কুরে খাচ্ছে! শুধু তা-ই নয়, একই সময়ে সরকারকে এ খাতে ভর্তুকিও দিতে হয়েছে ৫১ হাজার ৩৬৬ কোটি টাকা।
বিদ্যুতের দাম বাড়লেও ভর্তুকি কমে না - আমাদের সময়
গত দেড় দশক ধরে বিদ্যুৎ উৎপাদনে সরকারের ভর্তুকি কমানোর অজুহাতে গ্রাহক পর্যায়ে পাইকারি ও খুচরা দাম বাড়িয়ে আসছে সরকার। একই ধারাবাহিকতায় বর্তমান সরকারও সাম্প্রতিক সময়ে পাইকারি এবং খুচরা পর্যায়ে বিদ্যুতের দামবৃদ্ধি করেছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং সরকারের দাম বাড়ানোর প্রধান যুক্তি হলো বিদ্যুৎ উৎপাদনে সরকারের ভর্তুকি কমিয়ে আনা। কিন্তু যে কারণে বাড়ে বিদ্যুতের দাম, সেই ভর্তুকি আর কমে না। উল্টো ভর্তুকি আরও বাড়ে। গত কয়েক বছর এমনটাই দেখা গেছে। অর্থাৎ ভর্তুকির কথা বলে বিদ্যুতের দাম যত বাড়ে, সেখানে ভর্তুকিও বাড়ে। জ¦ালানি বিশেষজ্ঞরা মনে করছেন, দেড় দশক ধরে অব্যাহতভাবে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রকৃত কারণ বিদ্যুৎ খাতে অপচয়, অব্যবস্থাপনা ও দুর্নীতি।
রেলে পণ্য পরিবহন কমছে - আজকের পত্রিকা
লোকোমোটিভ (ইঞ্জিন) সংকটের
কারণে রেলওয়ের কনটেইনার পরিবহন কার্যক্রম ব্যাপক চাপে পড়েছে। চট্টগ্রাম বন্দর থেকে
ঢাকা রুটে নিয়মিত ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় কনটেইনার পরিবহন কমে বন্দরে তৈরি হচ্ছে
জট। এর সরাসরি প্রভাব পড়ছে রেলের আয়, বেসরকারি
ব্যবসা-বাণিজ্য এবং আমদানি পণ্যের সরবরাহব্যবস্থায়। গত মে মাসে
চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে কনটেইনার ট্রেনের ট্রিপ হয় ৬২টি, যা গত প্রায় দেড় বছরের মধ্যে সর্বনিম্ন।
পুণ্যভূমিতে নরক গুলজার - যুগান্তর
পুণ্যভূমি সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজার ঘিরে গড়ে উঠেছে এক শক্তিশালী সিন্ডিকেট; যারা ধর্মীয় আবেগকে পুঁজি করে যুগের পর যুগ কোটি কোটি টাকা লোপাট করেছে। মাজারের ডেক ও দানবাক্স থেকে নগদ টাকা আত্মসাৎ, মানতের একই পশু বারবার বিক্রি, কসাইবাণিজ্য, গিলাফ ও গোলাপজল জালিয়াতিসহ নানা উপায়ে এখানে চলছে লুটপাটের মহোৎসব। এমনকি সাধারণ ভক্তদের ওপর অমানুষিক নির্যাতন, দানের টাকায় সুদের ব্যবসা ও পকেটমার চক্রের মাধ্যমে মাজারের ভেতরের পরিবেশকে রীতিমতো নরক গুলজার (মন্দ লোকের আখড়া) বানিয়ে রেখেছে খাদেম ও তাদের সহযোগীদের একটি সংঘবদ্ধ চক্র।
আশ্রয়কেন্দ্রে অনিয়মের ঠাঁই - সমকাল
চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের ১৬ জেলার ৮৬টি উপজেলায় নির্মিত ২২০ আশ্রয়কেন্দ্রের সবকটির অবস্থা নাজুক। প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষকে সহায়তা দিতে একটি প্রকল্পের আওতায় এসব আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছিল। এখন আশ্রয়কেন্দ্রগুলোর কোনোটিই ব্যবহারের জন্য শতভাগ উপযোগী নয়। অনেক আশ্রয়কেন্দ্রে পানির ব্যবস্থা নেই। পরিবেশও অস্বাস্থ্যকর। কোনো আশ্রয়কেন্দ্রে বিদ্যুৎ নিশ্চিত করা হয়নি। এ কারণে ৫৫৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব স্থাপনা বন্যার মতো দুর্যোগের সময় দুর্গতদের নিরাপদ আশ্রয়কেন্দ্র হয়ে উঠতে পারেনি।
/

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন