টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লড়াইয়ের আগে ফিফার ওপর তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। দীর্ঘ ৬৪ বছর পর শিরোপা ধরে রাখার মিশনে থাকা আর্জেন্টিনা দল বর্তমানে নিউ জার্সিতে অবস্থান করছে।
সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার পরপরই ফিফার আয়োজিত তাড়াহুড়ো করে করা একটি অনুশীলন সেশন নিয়ে ক্ষোভ ঝেরেছেন স্কালোনি। শুক্রবার এক অনুষ্ঠানে কোচ বলেন, আমরা কেবল এখন একটু বিশ্রাম পাচ্ছি, কারণ গতকাল রাত ১১টার দিকে আমরা এখানে এসে পৌঁছেছি। আজ তারা আমাদের এমন একটা সময়ে অনুশীলন করতে বাধ্য করেছে যা আমরা একদমই চাইনি। কিন্তু সংবাদ সম্মেলন এবং অন্যান্য আনুষ্ঠানিকতার কারণে আমাদের খুব অদ্ভুত ও তাড়াহুড়ো করে একটা অনুশীলন সেশন সারতে হয়েছে, যেখানে আমরা কৌশলগত কোনো কিছুই পরখ করে দেখার সুযোগ পাইনি।
যুক্তরাষ্ট্রের তীব্র গরমে খেলোয়াড়দের রিকভারির জন্য পর্যাপ্ত সময় না পাওয়া নিয়ে স্কালোনি আগেও সরব ছিলেন। টুর্নামেন্টের আগের ম্যাচগুলোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, টুর্নামেন্ট যত শেষের দিকে এগোয় এবং ম্যাচের সংখ্যা বাড়ে, খেলোয়াড়দের তত বেশি বিশ্রামের প্রয়োজন হয়। কিন্তু এখানে ঘটছে ঠিক তার উল্টোটা।
তিনি আরও উল্লেখ করেন, সেদিন আমরা মায়ামির ওই তীব্র গরমের মধ্যে খেললাম আর এখন আমাদের আগামীকাল দুপুরে খেলতে হচ্ছে। এই বিশ্রামের সময়টা কোনোভাবেই আদর্শ নয়। আমি মনে করি মিশর আমাদের চেয়ে কিছুটা বেশি সময় পেয়েছে। ব্যবধানটা হয়তো খুব বেশি নয়, তবে আমার বিশ্বাস, বিশ্বকাপ যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, তখন বিশ্রাম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যায়।
ফাইনালের আগে দলের ফিটনেস নিয়ে তিনি বলেন, আমরা এখন পুরোপুরি বিশ্রামের দিকে মনোযোগ দিচ্ছি এবং সেটার ওপর ভিত্তি করেই দেখব খেলোয়াড়রা কে কেমন অবস্থায় আছে। কারণ দলের কয়েকজন খেলোয়াড় এখনো শতভাগ ফিট নন, আমরা তাদের অবস্থা মূল্যায়ন করব।
এদিকে মাঠের খেলার পাশাপাশি রেফারিং নিয়ে তৈরি হয়েছে নতুন উত্তাপ। আগামী রবিবার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। এই ম্যাচের আগে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে রেফারি স্লাভকো ভিনচিককে নিয়ে সতর্কবার্তা দিয়েছেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত-কে তিনি বলেন, রেফারি মাঠে কোনো ধরনের শৈথিল্য দেখাতে পারেন না এবং নিয়ম ভাঙার সুযোগ দিতে পারেন না। ফুটবলের বৈধতার যে সীমারেখা আছে, তা কোনোভাবেই অতিক্রম করতে দেওয়া যাবে না।
তবে এরপরই নিজের দলের ওপর আস্থার কথা জানিয়ে তিনি যোগ করেন, রেফারিদের ওপর আমার অবিচল আস্থা আছে। তবে তার চেয়েও বড় আস্থা আছে আমাদের দলের ওপর, কারণ আমরা খুব ভালো করেই জানি এই ধরনের ম্যাচগুলোতে আমাদের ঠিক কেমন কৌশল নিয়ে মাঠে নামতে হবে।
ফাইনালে নিজেদের পরিকল্পনা নিয়ে স্পেন কোচ বলেন, এটি একটি দুর্দান্ত ফুটবল প্রদর্শনী হতে যাচ্ছে। বিশ্ব ফুটবলের দুটি সেরা দল মুখোমুখি হচ্ছে, যাদের খেলোয়াড়দের প্রতিভা ও স্কিলের দিক থেকে অনেক মিল রয়েছে। শুরু থেকেই দুটি দলই মাঠে নিজেদের শ্রেষ্ঠত্ব ও শৈল্পিক ফুটবল দেখানোর চেষ্টা করবে। আর আমরা আশা করি, রেফারি মাঠের খুঁটিনাটি বিষয়গুলো এমনভাবে নিয়ন্ত্রণ করবেন যেন এই প্রদর্শনীটি একটি বিশ্বকাপ ফাইনালের মর্যাদার উপযুক্ত হয়।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন