চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে আগামী রোববার মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। এই মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে দলের দুই তারকা ফুটবলার এমিলিয়ানো মার্তিনেজ ও মার্ক কুকুরেইয়া এবং কোচ লিওনেল স্কালোনিকে নিয়ে চলছে নানা আলোচনা। বিশেষ করে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের অবসরের গুঞ্জন নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে কৌতুহল।
সতীর্থ নিকোলাস তাগলিয়াফিকোর সঙ্গে পুরনো একটি আড্ডার সূত্র ধরে অবসরের যে কথা চাউর হয়েছিল, তা উড়িয়ে দিয়ে মার্তিনেজ বলেন, এএফএ ট্রেইনিং গ্রাউন্ডে তিনি এমন কথা বললেও অবসরের আগে ফাইনাল জেতাই এখন তার মূল লক্ষ্য। তিনি বলেন, এই দলটির জন্য তারা বছরের পর বছর পরিশ্রম করেছেন এবং যা অর্জন করেছেন তা ভেবে মাঝে মাঝে আবেগপ্রবণ হয়ে পড়েন, তবে সামনের দিনগুলোতে আরও আনন্দ পাওয়ার অপেক্ষায় আছেন তিনি।
কাতার বিশ্বকাপের তুলনায় এবারের আসরকে বেশি উপভোগ করছেন জানিয়ে ৩৩ বছর বয়সী মার্তিনেজ বলেন, কাতারে সৌদি আরবের বিপক্ষে হারের পর মানসিকভাবে বেশ ভুগেছিলেন, তবে এবারের বিশ্বকাপে তিনি অনেক বেশি আত্মবিশ্বাসী।
স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচ নিয়ে তিনি জানান, প্রিমিয়ার লিগের সুবাদে প্রতিপক্ষ দল সম্পর্কে তার বেশ ভালো ধারণা রয়েছে এবং স্পেনের কোচ ও খেলোয়াড়রা দুর্দান্ত। মাঠের কোনো চাপই তাকে কাবু করতে পারে না উল্লেখ করে এই গোলরক্ষক বলেন, গ্লাভস হাতে গ্লাভস পরলে নিজের ওপর শতভাগ আত্মবিশ্বাস থাকে এবং মার দেল প্লাতার মহল্লার সেই পাড়ার ফুটবলারের স্পিরিট তাকে সবসময় একইরকম রাখে।
অন্যদিকে, স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেইয়া ফাইনালে জয়ী হলে জাতীয় দল থেকে অবসরের বিস্ময়কর ঘোষণা দিয়েছেন। মভিস্টারপ্লাসের এক ভিডিওতে তিনি বলেন, স্পেন যদি বিশ্বকাপ জেতে, তবে পরদিনই কোচ লুইস দে লা ফুয়েন্তেকে ফোন করে অবসরের কথা জানিয়ে দেবেন। কারণ হিসেবে তিনি জানান, ইউরো এবং বিশ্বকাপ; দুটো বড় শিরোপা জিতে গেলে আর চাওয়ার কিছু থাকে না। অথচ ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার বর্তমানে ক্যারিয়ারের সেরা ছন্দে রয়েছেন এবং এবারের বিশ্বকাপে দলের হয়ে সাতটি ম্যাচের প্রতিটিতেই শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে ছিলেন।
ফাইনাল ম্যাচটি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির জন্য হতে পারে জাতীয় দলের ডাগআউটে শেষ ম্যাচ। স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ এই বছরের শেষ পর্যন্ত এবং চুক্তি অনুযায়ী বিশ্বকাপের পর তিনি দায়িত্ব ছাড়তে পারেন। যদিও ২০৩০ সাল পর্যন্ত চুক্তি নবায়নের একটি মৌখিক সম্মতির কথা শোনা গিয়েছিল, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ঝুলে আছে।
২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর স্কালোনি আর্জেন্টিনাকে ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকা শিরোপা এনে দিয়েছেন। ১০০টি ম্যাচে কোচিং করিয়ে তিনি আর্জেন্টিনার ইতিহাসে দ্বিতীয় সফল কোচ হিসেবে রেকর্ড গড়েছেন।
এখন দেখার বিষয়, রবিবারের ফাইনালের পর স্কালোনি নতুন চুক্তিতে দলের সঙ্গে থাকেন, নাকি সফল একটি অধ্যায়ের ইতি টানেন। মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটির দিকেই এখন তাকিয়ে আছে পুরো ফুটবল বিশ্ব।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন