সংবাদ

যারা পেলেন চরকি অ্যাওয়ার্ড

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৮:১১ পিএম

যারা পেলেন চরকি অ্যাওয়ার্ড

দেশের ওটিটি প্ল্যাটফর্মের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন চরকি অ্যাওয়ার্ডস–এর দ্বিতীয় আসরে ২০২৩ ও ২০২৪ সালের সেরা চলচ্চিত্র, সিরিজ, নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। দর্শক ভোট (সাবস্ক্রাইবারস চয়েস) এবং সমালোচকদের রায় (ক্রিটিক চয়েজ) এই দুই বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ৩ জুলাই রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় পুরস্কার প্রদান অনুষ্ঠান। সন্ধ্যা থেকে শুরু হওয়া এ আয়োজনে দেশের চলচ্চিত্র, নাটক ও ওটিটি অঙ্গনের তারকা ও নির্মাতারা অংশ নেন।

দর্শক ভোটে ২০২৪ সালের সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন শাকিব খান, ‘তুফান’ সিনেমায় অভিনয়ের জন্য। একই সিনেমার জন্য মাসুমা রহমান নাবিলা জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।

এ বছর সেরা সিনেমা হয়েছে ‘কাছের মানুষ দূরে থুইয়া’ এবং সেরা সিরিজ নির্বাচিত হয়েছে ‘আধুনিক বাংলা হোটেল’। এই সিরিজে অভিনয়ের জন্য মোশাররফ করিম সেরা অভিনেতা এবং ‘২ষ’ সিরিজের জন্য জয়া আহসান সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। সেরা গানের স্বীকৃতি পেয়েছে ‘লাগে উড়া ধুরা’।

২০২৩ সালের সেরা সিনেমা হয়েছে ‘সুড়ঙ্গ’। ‘উনিশ২০’–এ অভিনয়ের জন্য আরিফিন শুভ ও আফসান আরা বিন্দু যথাক্রমে সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।

সেরা সিরিজ হয়েছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। এই সিরিজে অভিনয়ের জন্য নাসির উদ্দিন খান সেরা অভিনেতা এবং ‘মারকিউলিস’–এর জন্য সাবিলা নূর সেরা অভিনেত্রীর স্বীকৃতি পান। ওই বছরের সেরা গান নির্বাচিত হয়েছে ‘গা ছুঁয়ে বলো’।

সমালোচকদের বিচারে ‘ফরগেট মি নট’–এর জন্য রবিউল আলম রবি সেরা পরিচালক এবং একই সিনেমায় অভিনয়ের জন্য মেহজাবীন চৌধুরী সেরা অভিনেত্রীর পুরস্কার পান।

‘কাছের মানুষ দূরে থুইয়া’ এ অভিনয়ের জন্য প্রীতম হাসান সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন।

সিরিজ বিভাগে ‘সিনপাট’ এর জন্য মোহাম্মদ তাওকীর ইসলাম সেরা পরিচালক, একই সিরিজে অভিনয়ের জন্য জিন্নাত আরা সেরা অভিনেত্রী এবং ‘শালপুরুষ’ এর জন্য এফ এস নাইম সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেন।

২০২৩ সালের সেরা পরিচালক হয়েছেন রায়হান রাফী, ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য। একই সিনেমায় অভিনয়ের জন্য আফরান নিশো সেরা অভিনেতা এবং ‘জাহান’ এর জন্য নাজিয়া হক অর্ষা সেরা অভিনেত্রীর পুরস্কার পান।

সিরিজ বিভাগে ‘গুটি’ এর জন্য শঙ্খ দাশগুপ্ত সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন। একই সিরিজে অভিনয়ের জন্য আজমেরী হক বাঁধন সেরা অভিনেত্রী এবং ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ এর জন্য নাসির উদ্দিন খান সেরা অভিনেতার স্বীকৃতি লাভ করেন।

এবারের আসরে প্রয়াত অভিনেত্রী ও লেখক কারিনা কায়সার–কে বিশেষ সম্মাননা জানানো হয়। তার বন্ধু রেজাউর রহমান ও কামরুন নাহার–এর হাতে সম্মাননা তুলে দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।

অনুষ্ঠানে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানান, বাংলা কনটেন্টের রাজধানী হিসেবে চরকিকে প্রতিষ্ঠিত করাই তাদের লক্ষ্য। তিনি বলেন, গত পাঁচ বছরে চরকির প্রিমিয়াম কনটেন্ট দেখা হয়েছে ১০০ কোটিরও বেশি ঘণ্টা। প্ল্যাটফর্মটিতে যুক্ত হয়েছেন তিন কোটির বেশি নিবন্ধিত ব্যবহারকারী, আর প্রকাশিত হয়েছে শতাধিক অরিজিনাল কনটেন্ট।

পুরস্কার বিতরণের পাশাপাশি দিনব্যাপী ছিল অভিনয়ের মাস্টারক্লাস, বাংলা সিনেমা ও ওটিটির ভবিষ্যৎ নিয়ে প্যানেল আলোচনা এবং সাংস্কৃতিক আয়োজন। মাস্টারক্লাস পরিচালনা করেন তারিক আনাম খান। আলোচনায় অংশ নেন মেজবাউর রহমান সুমন, আদনান আল রাজীব ও নুহাশ হুমায়ূন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৮ জুলাই ২০২৬

যারা পেলেন চরকি অ্যাওয়ার্ড

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত