বিশ্বকাপ ফুটবলের মেগা ফাইনালের শুরু থেকেই মাঠের নিয়ন্ত্রণ ধরে রেখেছে স্পেন। ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আর্জেন্টিনার রক্ষণে একের পর এক ভীতি ছড়াচ্ছে তারা।
খেলার প্রথম ২৪ মিনিট পর্যন্ত প্রায় ৬০ শতাংশ সময় বল নিজেদের পায়ে রেখে স্প্যানিশরা দাপট দেখালেও, এখন পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি। ফাইনাল ম্যাচের সরাসরি আপডেটে ধারাভাষ্যকার শাহাদাৎ আহমেদ সাহাদ জানিয়েছেন, ম্যাচের শুরুটা ছিল উত্তেজনায় ঠাসা।
ম্যাচের পঞ্চম মিনিটে স্পেনের তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল ডি-বক্সের ডান পাশ দিয়ে জোরালো শট নিলেও আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ তা ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন। এরপর ১২তম মিনিটে স্পেন প্রথম কর্নার পেলেও লিসান্দ্রো মার্তিনেজের সতর্কতায় আর্জেন্টিনা বিপদমুক্ত থাকে।
১৪তম মিনিটে দানি ওলমোকে ফাউল করেন আর্জেন্টিনার ম্যাক অ্যালিস্টার, তবে রেফারি স্লাভকো ভিনচিচ কোনো কার্ড দেখাননি। ১৬তম মিনিটে লিওনেল মেসি বলের নিয়ন্ত্রণ নেওয়ার সময় স্পেনের অ্যালেক্স বায়েনার ফাউলের শিকার হন।
১৭তম মিনিটে আবারও লামিন ইয়ামাল বল নিয়ে ডি-বক্সে প্রবেশের চেষ্টা করলে তার দুর্বল শট সহজেই ধরে ফেলেন গোলরক্ষক মার্তিনেজ। ২১ ও ২২তম মিনিটে অফসাইডের ফাঁদে পড়েন যথাক্রমে মিকেল ওয়ারজাবাল ও নিকো গনজালেজ।
২৪তম মিনিটে মার্ক কুকুরেয়ার শট থেকে স্পেন আরেকটি কর্নার আদায় করে নেয়, কিন্তু অ্যালেক্স বায়েনার সেই কর্নার কিক সরাসরি নিজের গ্লাভসে নেন এমিলিয়ানো মার্তিনেজ।
এই বিরতির আগ পর্যন্ত স্পেনের আক্রমণ সামলাতে ব্যস্ত দেখা গেছে আর্জেন্টিনাকে, অন্যদিকে মেসি ও আলভারেজরা এখনো স্পেনের ডি-বক্সে সেভাবে হানা দিতে পারেননি।

সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন