দীর্ঘদিন ডিজে পেশায় ব্যস্ত থাকার পর আবারও অভিনয়ে ফিরতে চান এই সময়ের পরিচিত ডিজে সুলতানা রাজিয়া সুমী। ইভেন্ট, করপোরেট অনুষ্ঠান, ক্লাব ও ওয়েডিং শো নিয়ে ব্যস্ত সময় পার করলেও অভিনয়ই এখন তার প্রধান লক্ষ্য।
বর্তমানে হেভি মেটাল
ও বিভিন্ন ধারার সংগীত পরিবেশনের মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন ডিজে সুমী। ব্যক্তিজীবনে
তার স্বামীও একজন ডিজে হওয়ায় পেশাগত ব্যস্ততা সামলে চলতে সুবিধা হয় বলে জানান তিনি।
অবসর সময় কাটে একমাত্র মেয়েকে ঘিরে।
নোয়াখালীর পারিবারিক
শিকড় থাকলেও জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন
করা সুমীর মিডিয়ায় কাজের আগ্রহ ছিল ছোটবেলা থেকেই। সেই আগ্রহ থেকেই ২০০২ সালে বাংলাদেশ
শিল্পকলা একাডেমি থেকে নাচ ও অভিনয়ের প্রশিক্ষণ নেন। এরপর ২০০৩ সালে অভিনয়জগতে যাত্রা
শুরু করেন।
অভিনয়ের শুরুতেই
চলচ্চিত্র, টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করে পরিচিতি পান তিনি। তার প্রথম
চলচ্চিত্র ছিল মায়ের স্বপ্ন, যার পরিচালক ছিলেন মোস্তাফিজুর রহমান বাবু। এছাড়া উত্তম
আকাশ ও সায়মন তারিক-এর চলচ্চিত্রেও অভিনয় করেছেন। টেলিভিশনে নজরুল কোরেশী এবং দেবাশিষ
বড়ুয়া দ্বীপ-এর পরিচালনায় কাজ করেছেন তিনি। পাশাপাশি শাহ সিমেন্ট, রূপায়ণ গ্রুপ ও ডোরেমন
কেকের বিজ্ঞাপনের মডেল হিসেবেও দর্শকের নজর কাড়েন।
তবে ২০১০ সালে ডিজে
পেশায় যুক্ত হওয়ার পর অভিনয় থেকে দীর্ঘ বিরতি নিতে হয় তাকে। পেশাগত ব্যস্ততার কারণে
অভিনয়ে সময় দেওয়া সম্ভব হয়নি। এখন সেই বিরতি ভেঙে আবারও ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি
নিচ্ছেন তিনি। ইতোমধ্যে পুরোনো সহকর্মীদের সঙ্গে যোগাযোগও শুরু করেছেন।
অভিনয়ে ফেরার ইচ্ছার
কথা জানিয়ে ডিজে সুমী বলেন, “মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় নিয়েই থাকতে চাই।”
মিডিয়ার কাজ নিয়ে
কোনো আক্ষেপ আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “মিডিয়ার কাজ করতে আমার সবসময়ই
ভালো লাগে। কোনো কাজই আমার কাছে কষ্টের মনে হয় না, বরং নতুন করে আগ্রহ বাড়িয়ে দেয়।”

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন