সমাজের বাস্তবতা ও মানবিক মূল্যবোধের গল্প নিয়ে নির্মিত নাটক ‘ভাসুর’ প্রকাশ পেয়েছে ইউটিউবে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী নীলাঞ্জনা নীলা।
নাটকের গল্পে দেখা
যায়, ভালোবেসে মোশাররফ করিমের ছোট ভাইকে বিয়ে করেন নীলাঞ্জনা নীলা। সুখেই চলছিল তাদের
সংসার। কিন্তু গর্ভাবস্থায় স্বামীর আকস্মিক মৃত্যুতে অনাগত সন্তানকে নিয়ে অনিশ্চয়তার
মুখে পড়েন তিনি। পরিবারের ভবিষ্যৎ ও অনাগত সন্তানের কথা বিবেচনা করে একসময় ভাসুরের
দায়িত্ব কাঁধে তুলে নেন মোশাররফ করিম। পরে তিনি নীলাকে বিয়ে করলে গল্পটি এক আবেগঘন
পরিণতিতে পৌঁছায়।
নাটকটি নিয়ে মোশাররফ
করিম বলেন, “বেশ কিছুদিন আগেই নাটকটির কাজ করেছি। গল্পটি একেবারেই অন্যরকম। মহিন সমাজের
বাস্তব নানা সমস্যাকে গল্পে তুলে ধরার চেষ্টা করেন। ‘ভাসুর’-এর গল্পও আমাদের সমাজেরই
প্রতিচ্ছবি। এমন ঘটনা বাস্তবে ঘটে, কিন্তু নাটকে খুব কমই দেখা যায়।”
নীলাঞ্জনা নীলা
বলেন, “মোশাররফ ভাইয়ের সঙ্গে এর আগেও অনেক সুন্দর নাটকে কাজ করেছি। তবে ‘ভাসুর’-এর
গল্পটি সত্যিই ব্যতিক্রম। আমাদের সমাজে এমন বাস্তবতা রয়েছে বলেই পরিচালক এটি তুলে ধরেছেন।
নাটকটি প্রকাশের পর দর্শকদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। মোশাররফ ভাইয়ের প্রতি
আমি সবসময় কৃতজ্ঞ। অভিনয়ের সময় তিনি যেভাবে সহযোগিতা ও অনুপ্রেরণা দেন, তা আমাকে আরও
ভালো কাজ করতে উৎসাহিত করে।”
উল্লেখ্য, মোশাররফ
করিম ও নীলাঞ্জনা নীলা এর আগে ‘সুখে থাকতে ভুতে কিলায়’, ‘সন্তান আমার অফিসার’, ‘জামাই
বউ অতি চালাক’, ‘বউয়ের মামলা’, ‘বিড়ম্বনায় বাবলু’, ‘গরিবের সুন্দরী বউ’ এবং ‘ভ্রমর’সহ
বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে একসঙ্গে অভিনয় করেছেন। এবার ‘ভাসুর’-এও তাদের রসায়ন দর্শকদের
প্রশংসা কুড়াচ্ছে।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন