সংবাদ

টেক্সাসে হৃদি হকের নির্দেশনায় মুগ্ধতা ছড়াল ‘চেতনাতে নজরুল’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৯:১২ পিএম

টেক্সাসে হৃদি হকের নির্দেশনায় মুগ্ধতা ছড়াল ‘চেতনাতে নজরুল’

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের সিডার পার্কে অনুষ্ঠিত হলো নাট্যনির্দেশক হৃদি হক-এর নির্দেশনায় ব্যতিক্রমধর্মী লাইভ মিউজিক্যাল শো ‘চেতনাতে নজরুল’। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, দর্শন ও সৃষ্টিকে কেন্দ্র করে আয়োজিত এ পরিবেশনা দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

প্রযোজনা প্রতিষ্ঠান প্রদীপ্ত-এর আয়োজনে মঞ্চস্থ হওয়া এই শোতে সংগীত, নাট্যভাষ্য ও কথনের সমন্বয়ে এক ভিন্নধর্মী উপস্থাপনা দেখা যায়। প্রচলিত মিউজিক্যাল আয়োজনের বাইরে গিয়ে ফিউশনধর্মী এই পরিবেশনা নজরুলচর্চায় নতুন মাত্রা যোগ করেছে।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কামরুজ্জামান রনি ও সুমনা ব্যানার্জী। শেষ পর্বে রনির সঙ্গে নজরুলের আরও কয়েকটি গান যুগলভাবে পরিবেশন করেন আফরোজ মিদৌরি। তবলা, ভায়োলিন, গিটারসহ লাইভ ব্যান্ডের পরিবেশনায় পুরো মিলনায়তনে তৈরি হয় মনোমুগ্ধকর আবহ।

আয়োজন সম্পর্কে হৃদি হক বলেন, “প্রতিটি পরিবেশনার মধ্য দিয়ে নজরুলের বিদ্রোহ, প্রেম ও মানবিক চেতনাকে নতুন আঙ্গিকে দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সংগীত, নাট্যভাষ্য ও কথনের সমন্বিত এই উপস্থাপনা দর্শকদের জন্য ভিন্ন এক অভিজ্ঞতা হয়ে উঠেছে। সিডার পার্কে দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আন্তরিক সাড়া আমাদের আরও অনুপ্রাণিত করেছে।”

মঞ্চনির্দেশনার পাশাপাশি চলচ্চিত্র নির্মাণেও ব্যস্ত সময় পার করছেন হৃদি হক। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘১৯৭১ সেইসব দিন’ সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল-এ প্রদর্শিত হয়েছে। চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালকসহ একাধিক বিভাগে মনোনয়ন পেয়েছে। এছাড়া প্রয়াত ড. ইনামুল হক সেরা গল্পকার, কামরুজ্জামান রনি সেরা গায়ক, সজল নূর সেরা অভিনেতা এবং সানজিদা প্রীতি সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছেন। আগামী ২ আগস্ট অনুষ্ঠিত হবে উৎসবের গালা আয়োজন, যেখানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

টেক্সাসে হৃদি হকের নির্দেশনায় মুগ্ধতা ছড়াল ‘চেতনাতে নজরুল’

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত