সংবাদ

প্রকাশ পেল ইয়াশ রোহান-তটিনীর ‘শালিক বালিকা’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৯:০৭ পিএম

প্রকাশ পেল ইয়াশ রোহান-তটিনীর ‘শালিক বালিকা’

প্রকাশ পেয়েছে ইয়াশ রোহান ও তটিনী অভিনীত নতুন নাটক ‘শালিক বালিকা’। মাহমুদ মাহিনের রচনা ও পরিচালনায় নির্মিত নাটকটি এখন ইউটিউবে দর্শকদের জন্য উন্মুক্ত।

নাটকের গল্পে দেখা যায়, সুমাইয়া (তটিনী) দশম শ্রেণির ছাত্রী। উজিরপুর হাই স্কুলের সবচেয়ে সুন্দরী, চঞ্চল ও স্পষ্টভাষী মেয়েদের একজন সে। প্রতিদিনই তার কাছে প্রেমের প্রস্তাব আসে, কিন্তু কোনো প্রস্তাবেই সাড়া দেয় না। একদিন স্কুলে নতুন গণিত শিক্ষক হিসেবে যোগ দেন অয়ন (ইয়াশ রোহান)। প্রথম দেখাতেই অয়নের প্রেমে পড়ে যায় সুমাইয়া।

অয়ন ছাত্র-ছাত্রীদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করলেও সুমাইয়া নানা অজুহাতে তার কাছে যেতে থাকে। একসময় নিজের ভালোবাসার কথাও সরাসরি জানিয়ে দেয়। তবে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের সীমারেখা বজায় রেখে অয়ন তাকে এমন চিন্তা থেকে সরে আসতে বলেন। পরে সুমাইয়ার পড়াশোনায় মনোযোগ ফেরাতে তিনি শর্ত দেন—ভালো ফলাফল করতে পারলে তবেই তার প্রস্তাব নিয়ে ভাববেন, এর আগে আর কোনো কথা নয়।

অয়নের কথায় অনুপ্রাণিত হয়ে সুমাইয়া মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করে এবং পরীক্ষায় দারুণ ফলাফল করে। আনন্দের খবরটি জানাতে সে ছুটে যায় অয়নের কাছে। কিন্তু সেখানে গিয়ে জানতে পারে, অয়ন আর স্কুলে নেই। এরপর কী ঘটে, সেই উত্তর মিলবে নাটকের শেষাংশে।

ভিন্নধর্মী গল্প, আবেগ এবং সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন নিয়ে নির্মিত ‘শালিক বালিকা’ নাটকটি ইতোমধ্যেই ইউটিউবে প্রকাশের পর দর্শকদের নজর কাড়ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

প্রকাশ পেল ইয়াশ রোহান-তটিনীর ‘শালিক বালিকা’

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

প্রকাশ পেয়েছে ইয়াশ রোহান ও তটিনী অভিনীত নতুন নাটক ‘শালিক বালিকা’। মাহমুদ মাহিনের রচনা ও পরিচালনায় নির্মিত নাটকটি এখন ইউটিউবে দর্শকদের জন্য উন্মুক্ত।

নাটকের গল্পে দেখা যায়, সুমাইয়া (তটিনী) দশম শ্রেণির ছাত্রী। উজিরপুর হাই স্কুলের সবচেয়ে সুন্দরী, চঞ্চল ও স্পষ্টভাষী মেয়েদের একজন সে। প্রতিদিনই তার কাছে প্রেমের প্রস্তাব আসে, কিন্তু কোনো প্রস্তাবেই সাড়া দেয় না। একদিন স্কুলে নতুন গণিত শিক্ষক হিসেবে যোগ দেন অয়ন (ইয়াশ রোহান)। প্রথম দেখাতেই অয়নের প্রেমে পড়ে যায় সুমাইয়া।

অয়ন ছাত্র-ছাত্রীদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করলেও সুমাইয়া নানা অজুহাতে তার কাছে যেতে থাকে। একসময় নিজের ভালোবাসার কথাও সরাসরি জানিয়ে দেয়। তবে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের সীমারেখা বজায় রেখে অয়ন তাকে এমন চিন্তা থেকে সরে আসতে বলেন। পরে সুমাইয়ার পড়াশোনায় মনোযোগ ফেরাতে তিনি শর্ত দেন—ভালো ফলাফল করতে পারলে তবেই তার প্রস্তাব নিয়ে ভাববেন, এর আগে আর কোনো কথা নয়।

অয়নের কথায় অনুপ্রাণিত হয়ে সুমাইয়া মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করে এবং পরীক্ষায় দারুণ ফলাফল করে। আনন্দের খবরটি জানাতে সে ছুটে যায় অয়নের কাছে। কিন্তু সেখানে গিয়ে জানতে পারে, অয়ন আর স্কুলে নেই। এরপর কী ঘটে, সেই উত্তর মিলবে নাটকের শেষাংশে।

ভিন্নধর্মী গল্প, আবেগ এবং সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন নিয়ে নির্মিত ‘শালিক বালিকা’ নাটকটি ইতোমধ্যেই ইউটিউবে প্রকাশের পর দর্শকদের নজর কাড়ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত