জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান নতুন মৌলিক গান ‘মন ভালো নেই’ নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন। গানটি ইতোমধ্যেই তার ইউটিউব প্ল্যাটফর্ম ‘এমকে মিউজিক টোয়েন্টিফোর’-এ প্রকাশিত হয়েছে।
গানটির কথা লিখেছেন
আহসান কবির এবং সুর করেছেন জিয়াউল হাসান পিয়াল। বিচ্ছেদ, না-পাওয়া আর প্রিয় মানুষকে
হারানোর বেদনা ঘিরেই নির্মিত হয়েছে গানটির কথা ও সুর।
নতুন গান প্রসঙ্গে
মনির খান বলেন, “খুব প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ যখন চলে যায় আর ফিরে আসে না, তখন
একজন মানুষের মনে যে গভীর কষ্ট তৈরি হয়, সেটাই এই গানে ফুটে উঠেছে। প্রিয় মানুষ চলে
গেলে সত্যিই মন ভালো থাকে না। গানটির কথা যেমন সুন্দর, সুরটাও তেমনি চমৎকার। এখন আর
শুধু গান প্রকাশের জন্য গান করি না, শ্রোতা-দর্শকের ভালো লাগার বিষয়টি মাথায় রেখেই
কাজ করি। গানটি প্রকাশের পর দারুণ সাড়া পাচ্ছি।”
সম্প্রতি দুবাইয়ে
একটি স্টেজ শোতে পারফর্ম করে দেশে ফিরেছেন এই শিল্পী। নতুন গান প্রকাশের পাশাপাশি দেশ-বিদেশে
মঞ্চ পরিবেশন নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি।
বাংলা গানের জনপ্রিয়
এই শিল্পী ২০০১ সালে ‘প্রেমের তাজমহল’, ২০০২ সালে ‘লাল দরিয়া’ এবং ২০০৫ সালে ‘দুই নয়নের
আলো’ সিনেমার প্লেব্যাকের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ গায়ক হিসেবে সম্মানিত
হন।
১৯৮৯ সালে খুলনা
বেতারে আধুনিক গানের শিল্পী হিসেবে যাত্রা শুরু করেন মনির খান। পরে ঢাকায় এসে আবুবক্কার
সিদ্দিক, মঙ্গল চন্দ্র বিশ্বাস, সালাউদ্দীন আহমেদ ও অনুপ চক্রবর্তীর মতো গুণীজনের কাছে
সংগীতের তালিম নেন।
১৯৯৬ সালে প্রকাশিত
তার প্রথম একক অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’ ব্যাপক জনপ্রিয়তা পায়। সেই অ্যালবামের
সাফল্যই তাকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়। এরপর একের পর এক সফল অ্যালবাম উপহার দিয়ে
বাংলা সংগীতাঙ্গনে নিজের অবস্থান আরও সুদৃঢ় করেন তিনি।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন