সংবাদ

মুক্তির আগেই আইনি জটিলতায় কঙ্গনার ‘কুইন টু’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৮:৫৮ পিএম

মুক্তির আগেই আইনি জটিলতায় কঙ্গনার ‘কুইন টু’

কঙ্গনা রানাউত অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র কুইন টু মুক্তির আগেই বড় ধরনের আইনি জটিলতায় পড়েছে। ছবিটির বিরুদ্ধে মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হয়েছে ফ্যান্টম স্টুডিওস।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, প্রতিষ্ঠানটি জিওস্টার-এর বিরুদ্ধে মুম্বাই হাইকোর্ট-এ ২৫০ কোটি রুপির ক্ষতিপূরণ মামলা করেছে। তাদের দাবি, কোনো ধরনের অনুমতি ছাড়াই বেআইনিভাবে ‘কুইন’-এর সিক্যুয়েল নির্মাণ করা হয়েছে।

জানা গেছে, চলতি বছরের শুরুতে পরিচালক বিকাশ বহল-এর পরিচালনায় ‘কুইন টু’-এর শুটিং শুরু হয়। সম্প্রতি শুটিং শেষ হয়েছে এবং বর্তমানে ছবিটি পোস্ট-প্রোডাকশনের পর্যায়ে রয়েছে। শুটিং শেষ হওয়ার খবর প্রকাশ্যে আসার পরই আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফ্যান্টম স্টুডিওস।

প্রযোজনা সংস্থাটির দাবি, আদালতে যাওয়ার আগে তারা একাধিকবার জিওস্টার ও পরিচালক বিকাশ বহলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। এমনকি আইনি নোটিশও পাঠানো হয়েছিল। তবে তাদের অভিযোগ, এসবের কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। ফলে শেষ পর্যন্ত মামলা দায়ের করতে বাধ্য হয়েছে তারা।

ফ্যান্টম স্টুডিওসের ভাষ্য, ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত কুইন ছবিটির ৫০ শতাংশ মেধাস্বত্ব এখনো তাদের মালিকানায় রয়েছে। সে কারণে ছবিটির সিক্যুয়েল বা নতুন কোনো অভিযোজন নির্মাণের ক্ষেত্রে তাদের অনুমতি বাধ্যতামূলক। চলতি বছরের এপ্রিলে এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি স্পষ্ট জানিয়ে দেয়, ‘কুইন’-এর ওপর ভিত্তি করে কোনো সিক্যুয়েল নির্মাণের অনুমোদন তারা দেয়নি।

উল্লেখ্য, ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুইন’ বক্স অফিসে দারুণ সাফল্য পাওয়ার পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়ায়। ছবিটি দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয়, যার মধ্যে সেরা অভিনেত্রীর পুরস্কার পান কঙ্গনা রানাউত। ছবিটির যৌথ প্রযোজক ছিল ভায়াকম১৮ মোশন পিকচার্স এবং ফ্যান্টম ফিল্মস।

উল্লেখ্য, অনুরাগ কাশ্যপ, বিক্রমাদিত্য মোটওয়ানে, মধু মন্টেনা ও বিকাশ বহলের উদ্যোগে প্রতিষ্ঠিত ফ্যান্টম ফিল্মস ২০১৮ সালে বন্ধ হয়ে যায়। পরে ২০২১ সালে ফ্যান্টম স্টুডিওস নামে নতুন করে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মুক্তির আগেই আইনি জটিলতায় কঙ্গনার ‘কুইন টু’

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত