জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী নতুন গান নিয়ে হাজির হয়েছেন শ্রোতা-দর্শকদের সামনে। ‘খেয়ালী সুর’ শিরোনামের গানটি প্রকাশিত হয়েছে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে।
নতুন গান প্রসঙ্গে
ফাহমিদা নবী বলেন, “সত্যি বলতে কী, এখন মানুষ আগের মতো প্রবল আগ্রহ নিয়ে গান শোনে না।
বরং ভাইরাল বিষয়গুলোর প্রতিই বেশি মনোযোগী। এতে আমাদের সংস্কৃতির অনেক ক্ষতি হচ্ছে।
তাই নতুন গান প্রকাশের পর সেটি কতটা সাড়া পাচ্ছে, তা নির্ধারণ করা কঠিন। তবে কাছের
মানুষ ও প্রকৃত সংগীতপ্রেমীদের মূল্যায়নই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।”
তিনি আরও বলেন,
“আমি বিশ্বাস করি, যারা সত্যিকার অর্থে গান ভালোবাসেন, তারা ঠিকই ভালো গান খুঁজে বের
করে শোনেন। ‘খেয়ালী সুর’ তাদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।”
গান গাওয়ার পাশাপাশি
গত কয়েক বছর ধরে নিজেও নিয়মিত সুর করছেন ফাহমিদা নবী। তিনি জানান, সুর সৃষ্টি তার কাছে
আনন্দের এক বিশেষ মাধ্যম। বাবার পথ অনুসরণ করেই সুরচর্চায় আরও মনোযোগী হয়েছেন তিনি।
উল্লেখ্য, আমিরুল
ইসলাম অরুন-এর কথায় ‘খেয়ালী সুর’ গানটির সুর করেছেন ফোয়াদ নাসের বাবু। জাতীয় চলচ্চিত্র
পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী প্রথম প্লেব্যাক করেন দূরদেশ সিনেমায়। এরপর অসংখ্য চলচ্চিত্রে
গান গেয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন