নরসিংদীর পলাশ উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা। এর মধ্য দিয়ে শেষ হলো সপ্তাহব্যাপী রথযাত্রা উৎসব। ২৪ জুলাই, শুক্রবার বিকেলে উপজেলার দুটি স্থানে বর্ণাঢ্য এই আয়োজনে অংশ নেন শত শত সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও দর্শনার্থী।
বিকেল সাড়ে পাঁচটায় পলাশের পাইকসা রাধাকৃষ্ণ মন্দির থেকে সুধাময় বণিকের নেতৃত্বে একটি রথযাত্রা শুরু হয়। জয় জগন্নাথ ধ্বনি, শঙ্খ আর উলুধ্বনিতে মুখরিত পরিবেশে রথটি প্রায় এক কিলোমিটার পথ অতিক্রম করে ঘোড়াশাল জগন্নাথ মন্দিরে গিয়ে শেষ হয়।
অন্যদিকে, জিনারদী কালীমন্দির থেকে শুরু হয় আরেকটি রথযাত্রা। কয়েকশ ভক্তের অংশগ্রহণে রথটি বিভিন্ন পথ প্রদক্ষিণ করে উপজেলার বরাবো রাম-সীতা মন্দিরে গিয়ে সমাপ্ত হয়। রথযাত্রা চলাকালে সনাতন ধর্মাবলম্বীরা দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেন।
উল্টো রথযাত্রা উপলক্ষে পাইকসা রাধাকৃষ্ণ মন্দিরে গত সাতদিনব্যাপী শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ও ‘নিমাই সন্ন্যাস’ পালার আয়োজন করা হয়েছিল। রথযাত্রাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা। স্থানীয় বাসিন্দারাও এই আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করেন।
প্রসঙ্গত, ঘোড়াশালে রথযাত্রা উৎসবটি ২০১০ সালে হরেকৃষ্ণ বণিকের নেতৃত্বে শুরু হয়েছিল। আর বরাবো রাম-সীতা মন্দিরের রথযাত্রাটি শুরু হয় ২০০৮ সাল থেকে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উৎসব সম্পন্ন হওয়ায় আয়োজক ও ভক্তরা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন