সংবাদ

ডাচ কোচ ফন বোমেলের হাতে বেলজিয়াম

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৯:৪৭ পিএম

ডাচ কোচ ফন বোমেলের হাতে বেলজিয়াম
মার্ক ফন বোমেল

বেলজিয়াম জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্ক ফন বোমেল। রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আরবিএফএ) আজ ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।

সদ্য সমাপ্ত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর পদত্যাগ করেন ফরাসি কোচ রুডি গার্সিয়া। তাঁর উত্তরসূরি হিসেবে বেলজিয়ামের ডাগআউট সামলাবেন নেদারল্যান্ডসের এই সাবেক মিডফিল্ডার। ইউরো ২০২৮ পর্যন্ত দলটিকে নেতৃত্ব দেওয়ার জন্য ফন বোমেলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে আরবিএফএ।

খেলোয়াড়ি জীবনে মাঠে পরিশ্রমী মিডফিল্ডার হিসেবে পরিচিত ছিলেন ফন বোমেল। ২০১০ বিশ্বকাপে রানার্সআপ হওয়া নেদারল্যান্ডস দলের অন্যতম ভরসা ছিলেন তিনি।

২০১৩ সালে ফুটবলার হিসেবে অবসর নেওয়ার পর কোচিং পেশায় আসেন। এখন পর্যন্ত তিনি পিএসভি আইন্দহফেন, ভলফসবুর্গ এবং অ্যান্টওয়ার্পের কোচ হিসেবে কাজ করেছেন। দীর্ঘ ৬৬ বছর পর ২০২৩ সালে অ্যান্টওয়ার্পকে প্রথম লিগ শিরোপা জিতিয়েছেন তাঁর অধীনে। তবে ২০২৪ সালের জুনে ক্লাবটি ছাড়ার পর এত দিন ফন বোমেল আর কোনো দায়িত্বে ছিলেন না।

নতুন দায়িত্ব পাওয়ার পর ফন বোমেল বলেন, ‘এটি অত্যন্ত সম্মানের বিষয়। আমার ওপর আস্থা রাখার জন্য আরবিএফএকে ধন্যবাদ জানাচ্ছি। বেলজিয়ামে অসামান্য সব খেলোয়াড় আছে, দলটির সম্ভাবনাও অপরিসীম। কোচিং স্টাফদের সঙ্গে নিয়ে আমরা এমন একটি দল তৈরি করতে চাই, যা হবে সুশৃঙ্খল, উচ্চাকাঙ্ক্ষী এবং বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সাহসী। সাফল্য কখনো নিশ্চিত নয়, তবে কঠোর পরিশ্রম, সততা ও নিবেদনের ব্যাপারে কোনো কমতি থাকবে না।’

আগামী ২৫ সেপ্টেম্বর নেশনস লিগে ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ফন বোমেলের অধীনে বেলজিয়ামের পথচলা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

ডাচ কোচ ফন বোমেলের হাতে বেলজিয়াম

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত