কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরুসহ প্রায় ৩২ লাখ টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোট ৩১ লাখ ৯০ হাজার ৭৫০ টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় গবাদিপশু, প্রসাধনী, জিরা, গাছের গুঁড়ি ও অবৈধ কারেন্ট জাল।
বিজিবি জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান রোধসহ অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কুড়িগ্রাম ব্যাটালিয়নের সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করছেন। সীমান্ত এলাকায় বিজিবির ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন সদস্যরা।
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তে চোরাচালান ও যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
\

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন