সংবাদ

ঢাকায় গাইবেন আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৭:২৫ পিএম

ঢাকায় গাইবেন আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি

আবারও ঢাকার মঞ্চে গান শোনাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শীর্ষক কনসার্ট। এরই মধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি।

আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ জানিয়েছে, রাজধানীর ৩০০ ফুট এলাকায় অবস্থিত ক্রিকেটার্স একাডেমিতে অনুষ্ঠিত হবে এই আয়োজন। আতিফ আসলামের পাশাপাশি কনসার্টে পারফর্ম করবে দেশের জনপ্রিয় দুই ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ।

কনসার্টের টিকিট গেটমাই টিকিট ওয়েবসাইটে তিনটি ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে। ‘দূরি এরিয়া’র টিকিটের মূল্য ২ হাজার ৯৯৯ টাকা, ‘আদাত এরিয়া’র ৫ হাজার ৯৯৯ টাকা এবং ‘পেহলি নজর এরিয়া’র টিকিটের দাম রাখা হয়েছে ১০ হাজার ৯৯৯ টাকা।

আয়োজকদের তথ্য অনুযায়ী, কনসার্টের দিন দুপুর ২টায় প্রবেশদ্বার খুলে দেওয়া হবে এবং সন্ধ্যা ৬টায় বন্ধ হবে। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টায় এবং চলবে রাত ১০টা পর্যন্ত।

এর আগে গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকায় আতিফ আসলামের কনসার্ট আয়োজনের পরিকল্পনা করা হলেও শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণে প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় সেটি স্থগিত করা হয়। তখন আয়োজকরা জানিয়েছিলেন, অনুষ্ঠানটি বাতিল নয়; পরবর্তী সময়ে নতুন তারিখে আয়োজন করা হবে।

আয়োজক প্রতিষ্ঠান আরও জানিয়েছে, স্থগিত হওয়া কনসার্টের যেসব টিকিটধারী রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কিনতে হবে না। আর যারা রিফান্ডের আবেদন করেছিলেন কিন্তু এখনো অর্থ ফেরত পাননি, তারা চাইলে রিফান্ড আবেদন প্রত্যাহার করে আগের টিকিট পুনরায় সক্রিয় করতে পারবেন।

মেইন স্টেজের পক্ষ থেকে কাজী রাফসান বলেন, “চলতি বছরের সবচেয়ে বড় আয়োজনের দ্বারপ্রান্তে আমরা। শিল্পী, দর্শক এবং পুরো টিমের প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের বিশ্বাস, এই কনসার্ট শুধু একটি সংগীতানুষ্ঠান নয়, বরং হাজারো দর্শকের আবেগ, প্রত্যাশা ও ভালোবাসার এক মিলনমেলায় পরিণত হবে।”

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৫ জুলাই ২০২৬

ঢাকায় গাইবেন আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত