সংবাদ

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর মুকুট জিতলেন সামানজার সাঈদ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৭:২৭ পিএম

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর মুকুট জিতলেন সামানজার সাঈদ

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর বিজয়ী হয়েছেন সামানজার সাঈদ। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মল্লিকা হলে আয়োজিত জমকালো গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে তার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেওয়া হয়।

বিজয়ী হিসেবে সামানজার সাঈদ আগামী ৭৫তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। আন্তর্জাতিক এই আয়োজন আগামী ৯ আগস্ট ভিয়েতনামের হো চি মিন সিটিতে শুরু হবে এবং এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর।

এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন লাবিবা মনজুর। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের প্রতিষ্ঠাতা ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ।

তিনি বলেন, তরুণদের মডেলিং ও প্রেজেন্টিংয়ের মাধ্যমে ক্ষমতায়নের লক্ষ্য নিয়েই আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের যাত্রা শুরু হয়েছিল। সময়ের সঙ্গে প্রতিষ্ঠানটি এগিয়ে গেছে এবং এরই মধ্যে ১০টি ব্যাচ থেকে অনেক মডেল সফলভাবে শোবিজ অঙ্গনে কাজ করছেন।

এবারের প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ শিরিন আক্তার শিলা, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯ রাফা নানজীবা তোরসা, হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমান, ডেইলি স্টার-এর স্টার লাইফস্টাইল সম্পাদক মেহরিন আফরোজ চৌধুরী এবং মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪ এফা তাবাসসুম। বিজয়ের মাধ্যমে এখন বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার প্রস্তুতি শুরু করলেন সামানজার সাঈদ। আগামী আগস্টে ভিয়েতনামে অনুষ্ঠিত হতে যাওয়া মিস ওয়ার্ল্ডের ৭৫তম আসরে তার দিকেই থাকবে দেশের সবার প্রত্যাশা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর মুকুট জিতলেন সামানজার সাঈদ

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত