সংবাদ

এজেএফবি স্টার অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন অভিনেতা শামীম জামান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৭:৩৮ পিএম

এজেএফবি স্টার অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন অভিনেতা শামীম জামান

এজেএফবি স্টার অ্যাওয়ার্ড ২০২৫-২০২৬-এ শ্রেষ্ঠ অভিনেতার সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অভিনেতা শামীম জামান। শুক্রবার রাজধানীর নিউ ইস্কাটন রোডের বিআইএএম অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। সংগঠনটির ১৯ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নাটক ‘শাদী মোবারক’-এ অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ শামীম জামানকে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারে ভূষিত করা হয়।

পুরস্কার গ্রহণের পর শামীম জামান বলেন, “অভিনয় একটি শিল্প। এই শিল্পের মাধ্যমে সমাজে প্রতিনিয়ত ঘটে যাওয়া নানা ঘটনা গল্পের আকারে তুলে ধরা হয়। সেখানে সমাজ পরিবর্তনের বার্তা থাকে, মানুষকে ইতিবাচকভাবে বদলে দেওয়ার চেষ্টা থাকে। একজন শিল্পীর জন্য পুরস্কার যেমন সম্মানের, তেমনি এটি আরও দায়িত্বশীল হয়ে ভালো কাজ করার অনুপ্রেরণাও জোগায়।”

এবারের আয়োজনে আজীবন সম্মাননা পেয়েছেন নৃত্যশিল্পী মুনমুন আহমেদ ও চলচ্চিত্র ব্যক্তিত্ব রোজিনা। এছাড়া বিভিন্ন বিভাগে সম্মাননা পেয়েছেন অভিনেতা আজিজুল হাকিম, নাদের চৌধুরী, আখম হাসান, চিত্রনায়ক সজল ও নিরব, সংগীতশিল্পী রবি চৌধুরীসহ আরও অনেকে। শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে পুরস্কার পেয়েছেন ফরিদুল ইসলাম রুবেল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এজেএফবির প্রতিষ্ঠাতা আবুল হোসেন মজুমদার, এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট তাসিক আহমেদ, এজেএফবির সভাপতি ফারুক হোসেন মজুমদার এবং দেশের শোবিজ অঙ্গনের অনেক গুণী ব্যক্তিত্ব।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৫ জুলাই ২০২৬

এজেএফবি স্টার অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন অভিনেতা শামীম জামান

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

এজেএফবি স্টার অ্যাওয়ার্ড ২০২৫-২০২৬-এ শ্রেষ্ঠ অভিনেতার সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অভিনেতা শামীম জামান। শুক্রবার রাজধানীর নিউ ইস্কাটন রোডের বিআইএএম অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। সংগঠনটির ১৯ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নাটক ‘শাদী মোবারক’-এ অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ শামীম জামানকে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারে ভূষিত করা হয়।

পুরস্কার গ্রহণের পর শামীম জামান বলেন, “অভিনয় একটি শিল্প। এই শিল্পের মাধ্যমে সমাজে প্রতিনিয়ত ঘটে যাওয়া নানা ঘটনা গল্পের আকারে তুলে ধরা হয়। সেখানে সমাজ পরিবর্তনের বার্তা থাকে, মানুষকে ইতিবাচকভাবে বদলে দেওয়ার চেষ্টা থাকে। একজন শিল্পীর জন্য পুরস্কার যেমন সম্মানের, তেমনি এটি আরও দায়িত্বশীল হয়ে ভালো কাজ করার অনুপ্রেরণাও জোগায়।”

এবারের আয়োজনে আজীবন সম্মাননা পেয়েছেন নৃত্যশিল্পী মুনমুন আহমেদ ও চলচ্চিত্র ব্যক্তিত্ব রোজিনা। এছাড়া বিভিন্ন বিভাগে সম্মাননা পেয়েছেন অভিনেতা আজিজুল হাকিম, নাদের চৌধুরী, আখম হাসান, চিত্রনায়ক সজল ও নিরব, সংগীতশিল্পী রবি চৌধুরীসহ আরও অনেকে। শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে পুরস্কার পেয়েছেন ফরিদুল ইসলাম রুবেল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এজেএফবির প্রতিষ্ঠাতা আবুল হোসেন মজুমদার, এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট তাসিক আহমেদ, এজেএফবির সভাপতি ফারুক হোসেন মজুমদার এবং দেশের শোবিজ অঙ্গনের অনেক গুণী ব্যক্তিত্ব।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত