আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি) আয়োজিত ‘এজেএফবি স্টার অ্যাওয়ার্ড ২০২৫-২০২৬’-এ শ্রেষ্ঠ অভিনেতার সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অভিনেতা আখম হাসান। নাটক ‘পেটুক জামাই’-এ অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়।
গত ১০ জুলাই রাজধানীর
নিউ ইস্কাটন রোডের বিআইএএম অডিটোরিয়ামে সংগঠনটির ১৯ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক জমকালো
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। নাটকটির রচয়িতা জনপ্রিয় নাট্যকার
রাজীব মণি দাস।
পুরস্কার গ্রহণ
করে আখম হাসান বলেন, “নাটককে বলা হয় সমাজের দর্পণ। অহংকার মানুষকে ধ্বংস করে—কেউ শোধরানোর
সুযোগ পায়, কেউ পায় না। অতিরিক্ত কোনো কিছুই যে ভালো নয়, তার প্রতিচ্ছবি এই নাটকে ফুটে
উঠেছে। আর পুরস্কার একজন শিল্পীর কাজের গতিকে আরও ত্বরান্বিত করে। এই সম্মাননা আমাকে
ভবিষ্যতে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে। আমি সত্যিই অভিভূত ও আনন্দিত।”
অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজ-এর চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন এজেএফবির প্রতিষ্ঠাতা আবুল হোসেন মজুমদার, এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট
তাসিক আহমেদ, এজেএফবির সভাপতি ফারুক হোসেন মজুমদার এবং চিত্রনায়ক নিরবসহ সাংস্কৃতিক
অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
এবারের আয়োজনে আজীবন
সম্মাননা পেয়েছেন নৃত্যশিল্পী মুনমুন আহমেদ এবং চলচ্চিত্র ব্যক্তিত্ব রোজিনা। এছাড়া
বিভিন্ন বিভাগে সম্মাননা পেয়েছেন আজিজুল হাকিম, নাদের চৌধুরী, রবি চৌধুরী, সজল, নিরবসহ
আরও অনেকে। আর শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে পুরস্কৃত হয়েছেন ফরিদুল ইসলাম রুবেল।

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন