সংবাদ

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৭:২৮ এএম

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

​তুরস্কে পাঁচ দিনের সরকারি সফর শেষে শনিবার (২৫ জুলাই) দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

​তুরস্ক পৌঁছানোর পর সেনাপ্রধান দেশটির প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধিসৌধ ‘আনিতকাবির’ এ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরবর্তীতে তুর্কি স্থল বাহিনীর সদরদপ্তরে সেনাপ্রধানকে ঐতিহ্যবাহী ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

​সফরকালে সেনা প্রধান তুরস্কের শীর্ষ সামরিক ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন:​প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার,

​চিফ অব দ্য জেনারেল স্টাফ, চিফ অব দ্য জেনারেল স্টাফ সেলচুক বায়রাকতারোগলু, ​তুর্কি স্থল বাহিনীর কমান্ডার জেনারেল মেতিন তোকেল, 

​ইস্তাম্বুল নেভাল শিপইয়ার্ডের পরিচালক রিয়ার অ্যাডমিরাল রিসেপ এরদিনক ইয়েতকিন ও ​ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি (এসএবি) সংস্থার প্রতিনিধি দল।

​বৈঠকগুলোতে দুই দেশের বিদ্যমান প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা প্রযুক্তি, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। ভবিষ্যতে উভয় দেশের সশস্ত্র বাহিনীর পেশাগত দক্ষতা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে দুই পক্ষই আশাবাদ ব্যক্ত করে।

​সফরের অংশ হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্কের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা ও সামরিক প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ ঘুরে দেখেন। এর মধ্যে উল্লেখযোগ্য: ​বায়কার টেকনোলজি, ​তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (তুসাস), ​রকেটসান, 

​আসিলসান, ​এসটিএম, এএসআইএসগার্ড, এমকেই ও সারসিলমাজ। ​পরিদর্শনকালে তিনি এসব প্রতিষ্ঠানের গবেষণা, অত্যাধুনিক প্রযুক্তি ও ভবিষ্যৎ পরিকল্পনা পর্যবেক্ষণ করেন এবং কর্মকর্তাদের সাথে সম্ভাব্য পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

​আইএসপিআর জানায়, সেনাপ্রধানের এই সফর বাংলাদেশ ও তুরস্কের কূটনৈতিক ও সামরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রশিক্ষণ ও প্রযুক্তির আদান-প্রদানে কার্যকর ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ জুলাই ২০২৬

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত