সংবাদ

ফারুক চেয়ারম্যান হত্যার ১৩ বছর: বিচার দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ

প্রতিনিধি, টাঙ্গাইল
প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম

ফারুক চেয়ারম্যান হত্যার ১৩ বছর: বিচার দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ
ছবি : সংবাদ

টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি নেতা ও দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হত্যাকাণ্ডের ১৩ বছর পেরিয়ে গেলেও বিচার শেষ না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন তার পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানানো হয়।

‘শহীদ ফারুক চেয়ারম্যান স্মৃতি সংঘ’ ও পশ্চিম টাঙ্গাইলের সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ এক যুগেও এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না হওয়া অত্যন্ত দুঃখজনক। তারা দ্রুত বিচার নিশ্চিত করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সভায় বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, নিহত ফারুকের ভাই ও দাইন্যা ইউপির সাবেক চেয়ারম্যান লাভলু মিয়াসহ আরও অনেকে। আলোচনা সভা শেষে শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদালত চত্বরে গিয়ে শেষ হয়।

২০১৩ সালের ২০ ডিসেম্বর সকালে টাঙ্গাইল শহরের আকুরটাকুর বটতলা বাজার এলাকায় প্রাতর্ভ্রমণে বের হয়েছিলেন রফিকুল ইসলাম ফারুক। সে সময় একদল সন্ত্রাসী তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। ঘটনার পরদিন নিহতের ছোট ভাই লাভলু মিয়া বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। প্রথমে সদর থানা পুলিশ ও পরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটি তদন্ত করে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার বিচার প্রক্রিয়া শেষ না হওয়ায় হতাশ নিহতের স্বজনেরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ফারুক চেয়ারম্যান হত্যার ১৩ বছর: বিচার দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি নেতা ও দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হত্যাকাণ্ডের ১৩ বছর পেরিয়ে গেলেও বিচার শেষ না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন তার পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানানো হয়।

‘শহীদ ফারুক চেয়ারম্যান স্মৃতি সংঘ’ ও পশ্চিম টাঙ্গাইলের সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ এক যুগেও এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না হওয়া অত্যন্ত দুঃখজনক। তারা দ্রুত বিচার নিশ্চিত করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সভায় বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, নিহত ফারুকের ভাই ও দাইন্যা ইউপির সাবেক চেয়ারম্যান লাভলু মিয়াসহ আরও অনেকে। আলোচনা সভা শেষে শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদালত চত্বরে গিয়ে শেষ হয়।

২০১৩ সালের ২০ ডিসেম্বর সকালে টাঙ্গাইল শহরের আকুরটাকুর বটতলা বাজার এলাকায় প্রাতর্ভ্রমণে বের হয়েছিলেন রফিকুল ইসলাম ফারুক। সে সময় একদল সন্ত্রাসী তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। ঘটনার পরদিন নিহতের ছোট ভাই লাভলু মিয়া বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। প্রথমে সদর থানা পুলিশ ও পরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটি তদন্ত করে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার বিচার প্রক্রিয়া শেষ না হওয়ায় হতাশ নিহতের স্বজনেরা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত