কিশোরগঞ্জের বিভিন্ন
উপজেলায় গত ২৪ ঘণ্টায় বিশেষ চিরুনি অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের
১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা পুলিশের পাঠানো
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী
আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার
(৭ সেপ্টেম্বর) থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এই অভিযান
চালানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ইটনা উপজেলার ২ জন, মিঠামইনের ২ জন, কিশোরগঞ্জ সদরের
২ জন এবং করিমগঞ্জ, বাজিতপুর, পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার ১ জন করে রয়েছেন।
গ্রেপ্তারকৃতরা
হলেন - ইটনা উপজেলার বড়বাড়ি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক পায়েল আহমেদ রাজু ও এলংজুরী
ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজ মিয়া; মিঠামইন উপজেলার আওয়ামী লীগ
কর্মী ইউনুছ মিয়া এবং বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় অভিযুক্ত মিঠামইন উপজেলা
আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ঘাগড়া ইউনিয়ন পরিষদের চারবারের সাবেক চেয়ারম্যান আলহাজ
বোরহান উদ্দিন চৌধুরী বুলবুল।
এ ছাড়া কিশোরগঞ্জ
জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সৈয়দ আশরাফ সিদ্দিকী, সদর উপজেলা আওয়ামী লীগ কর্মী
হাসান মিয়া, করিমগঞ্জের নিয়ামতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, বাজিতপুর
উপজেলা আওয়ামী লীগ কর্মী শাহিন মিয়া, পাকুন্দিয়ার বুরুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী
জামাল মিয়া এবং কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি খায়রুল আমিন রুহুল
সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা
পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত
এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। জননিরাপত্তা রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে পুলিশের এই চিরুনি অভিযানের ফলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের
মধ্যে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন