সংবাদ

৪ মাস না যেতেই ফের বন্ধ চট্টগ্রামের কাফকো

প্রতিনিধি, চট্টগ্রাম
প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম

৪ মাস না যেতেই ফের বন্ধ চট্টগ্রামের কাফকো
ছবি : সংবাদ

গ্যাস সংকটে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর গত মে মাসে উৎপাদনে ফিরেছিল চট্টগ্রামের আনোয়ারার কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)। তবে চার মাস পার হতে না হতেই আবারও কারখানাটিতে উৎপাদন বন্ধ হয়ে গেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে সার উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর থেকেই কারখানায় গ্যাসের সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কোনো যান্ত্রিক ত্রুটি বা গ্যাস সংকট নয়, বরং নিয়মিত রক্ষণাবেক্ষণের (ওভারহোলিং) অংশ হিসেবেই উৎপাদন বন্ধ রাখা হয়েছে। সাধারণত প্রতি তিন বছর পরপর কারখানার সক্ষমতা ও নিরাপত্তা বজায় রাখতে এই প্রক্রিয়া অনুসরণ করা হয়।

এদিকে কাফকোতে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) জানিয়েছে, কারখানা সচল থাকাকালে দৈনিক ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। সোমবার বেলা ১১টার পর থেকে তা কমিয়ে মাত্র সাড়ে ৫ মিলিয়ন ঘনফুটে নামিয়ে আনা হয়েছে।

এর আগে টানা দুই মাস বন্ধ থাকার পর গত ১ মে কাফকো পুনরায় উৎপাদনে ফিরেছিল। ঠিক চার মাস পর আবারও কারখানাটি বন্ধ হলো।

এ বিষয়ে কাফকোর চিফ অব পার্সোনেল ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘এটি কারখানার নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রক্রিয়ার অংশ। নিয়ম অনুযায়ী প্রতি তিন বছর পরপর প্ল্যান্টের সচলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে এক থেকে দেড় মাসের জন্য ওভারহোলিং কাজ পরিচালনা করা হয়। নির্ধারিত কাজ ও প্রয়োজনীয় টিউনিং শেষ হলেই প্ল্যান্টটি আবারও পূর্ণোদ্যমে উৎপাদনে ফিরবে।’

কেজিডিসিএলের উপ-মহাব্যবস্থাপক (বিতরণ-উত্তর) প্রকৌশলী মোহাম্মদ রফিক খান জানান, সরকারি নির্দেশনা ও কারখানার চাহিদা অনুযায়ী সোমবার থেকে গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। রক্ষণাবেক্ষণ শেষ হলে এবং মন্ত্রণালয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে আবারও আগের মতো পূর্ণ মাত্রায় গ্যাস সরবরাহ করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

৪ মাস না যেতেই ফের বন্ধ চট্টগ্রামের কাফকো

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত