সংবাদ

নজিরবিহীন ঘটনা : এজলাস ছাড়লেন পুরো আপিল বিভাগ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পিএম

নজিরবিহীন ঘটনা : এজলাস ছাড়লেন পুরো আপিল বিভাগ
ছবি : সংগৃহীত

সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের জেরে এজলাস ছেড়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পুরো আপিল বিভাগ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আপিল বিভাগে একটি মামলার শুনানি চলাকালে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা গেছে, শুনানির একপর্যায়ে সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রধান বিচারপতিকে লক্ষ্য করে মন্তব্য করেন। তিনি বলেন, “জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতি হওয়ার পর আইনজীবীদের আয়-রোজগার কমে গেছে।”

এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি পাল্টা প্রশ্ন ছুড়লে শুরু হয় পাল্টাপাল্টি যুক্তি ও উচ্চবাচ্য। একপর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের সকল বিচারপতি এজলাস ছেড়ে খাসকামরায় চলে যান। এই রিপোর্ট লেখা পর্যন্ত আপিল বিভাগের কার্যক্রম আর শুরু হয়নি।

আইনজীবী ও আদালত সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রধান বিচারপতির সঙ্গে বার সভাপতির সরাসরি এমন উচ্চবাচ্য ও এর জেরে পুরো বেঞ্চের এজলাস ছেড়ে যাওয়ার ঘটনা সুপ্রিম কোর্টে বিরল। এই ঘটনার পর আদালত প্রাঙ্গণে উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

নজিরবিহীন ঘটনা : এজলাস ছাড়লেন পুরো আপিল বিভাগ

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের জেরে এজলাস ছেড়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পুরো আপিল বিভাগ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আপিল বিভাগে একটি মামলার শুনানি চলাকালে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা গেছে, শুনানির একপর্যায়ে সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রধান বিচারপতিকে লক্ষ্য করে মন্তব্য করেন। তিনি বলেন, “জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতি হওয়ার পর আইনজীবীদের আয়-রোজগার কমে গেছে।”

এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি পাল্টা প্রশ্ন ছুড়লে শুরু হয় পাল্টাপাল্টি যুক্তি ও উচ্চবাচ্য। একপর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের সকল বিচারপতি এজলাস ছেড়ে খাসকামরায় চলে যান। এই রিপোর্ট লেখা পর্যন্ত আপিল বিভাগের কার্যক্রম আর শুরু হয়নি।

আইনজীবী ও আদালত সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রধান বিচারপতির সঙ্গে বার সভাপতির সরাসরি এমন উচ্চবাচ্য ও এর জেরে পুরো বেঞ্চের এজলাস ছেড়ে যাওয়ার ঘটনা সুপ্রিম কোর্টে বিরল। এই ঘটনার পর আদালত প্রাঙ্গণে উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত