সংবাদ

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সরদার

প্রতিনিধি, বাকৃবি
প্রতিনিধি, বাকৃবি
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পিএম

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সরদার। ছবি : সংবাদ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ১৯৬১-এর ১২(১) ধারা অনুযায়ী অধ্যাপক রফিকুল ইসলামকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ–যেটি আগে আসবে–সে পর্যন্ত তিনি এই দায়িত্বে থাকবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, উপাচার্য হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার দীর্ঘকাল ধরে শিক্ষকতা ও গবেষণায় নিয়োজিত। মৎস্যসম্পদ গবেষণা ও বিজ্ঞানে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি সম্প্রতি ‘জাতীয় মৎস্য পদক ২০২৬ (স্বর্ণপদক)’ লাভ করেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও একাডেমিক পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

নতুন উপাচার্য নিয়োগের খবরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। একাডেমিক ও প্রশাসনিক স্থবিরতা কাটিয়ে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেবেন তিনি–এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সরদার

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ১৯৬১-এর ১২(১) ধারা অনুযায়ী অধ্যাপক রফিকুল ইসলামকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ–যেটি আগে আসবে–সে পর্যন্ত তিনি এই দায়িত্বে থাকবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, উপাচার্য হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার দীর্ঘকাল ধরে শিক্ষকতা ও গবেষণায় নিয়োজিত। মৎস্যসম্পদ গবেষণা ও বিজ্ঞানে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি সম্প্রতি ‘জাতীয় মৎস্য পদক ২০২৬ (স্বর্ণপদক)’ লাভ করেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও একাডেমিক পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

নতুন উপাচার্য নিয়োগের খবরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। একাডেমিক ও প্রশাসনিক স্থবিরতা কাটিয়ে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেবেন তিনি–এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত