সংবাদ

দামি গাড়িতে গাঁজার পাহাড়, পালালেন কারবারি

প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)
প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০২:৫৯ পিএম

দামি গাড়িতে গাঁজার পাহাড়, পালালেন কারবারি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‍্যাবের বড় সাফল্য, ১৪০ কেজি গাঁজা উদ্ধার। ছবি : সংবাদ

নারায়ণগঞ্জের বন্দরে একটি বিলাসবহুল জিপ গাড়ি থেকে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। শনিবার (২৫ জুলাই) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় এই অভিযান চালানো হয়। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ফেলে পালিয়ে গেছেন এক কারবারি।

র‍্যাব-১১ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে মদনপুরের রাফি ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেয় র‍্যাবের একটি দল। এ সময় সন্দেহভাজন একটি টয়োটা ক্লুগার মডেলের জিপ গাড়িকে থামার সংকেত দিলে চালক গাড়ি থামিয়ে দ্রুত পালিয়ে যান। পরে তল্লাশি চালিয়ে গাড়িটি থেকে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত গাড়িটি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ জুলাই ২০২৬

দামি গাড়িতে গাঁজার পাহাড়, পালালেন কারবারি

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দরে একটি বিলাসবহুল জিপ গাড়ি থেকে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। শনিবার (২৫ জুলাই) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় এই অভিযান চালানো হয়। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ফেলে পালিয়ে গেছেন এক কারবারি।

র‍্যাব-১১ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে মদনপুরের রাফি ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেয় র‍্যাবের একটি দল। এ সময় সন্দেহভাজন একটি টয়োটা ক্লুগার মডেলের জিপ গাড়িকে থামার সংকেত দিলে চালক গাড়ি থামিয়ে দ্রুত পালিয়ে যান। পরে তল্লাশি চালিয়ে গাড়িটি থেকে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত গাড়িটি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত