সংবাদ

নৌকা থেকে পড়ে কৃষকের মৃত্যু

প্রতিনিধি, রাণীনগর (নওগাঁ)
প্রতিনিধি, রাণীনগর (নওগাঁ)
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৬:৩৭ পিএম

নৌকা থেকে পড়ে কৃষকের মৃত্যু
ছবি : সংবাদ

নওগাঁর রাণীনগরে গরুর ঘাস কেটে নৌকাযোগে বাড়ি ফেরার পথে বিলের পানিতে পড়ে আব্দুল মন্ডল (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) নিখোঁজ হওয়ার সাড়ে তিন ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা।

নিহত আব্দুল মন্ডল উপজেলার বেলবাড়ি গ্রামের ইব্রাহীম মন্ডলের ছেলে। দুপুরে বেলবাড়ি গ্রামের একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে আব্দুল মন্ডল তার স্ত্রীর সঙ্গে নৌকায় চড়ে বিলের মধ্যে ঘাস কাটতে যান। ঘাস কাটা শেষে নৌকাযোগে খড় নিয়ে বাড়ি ফিরছিলেন তারা। পথে হঠাৎ নৌকা থেকে আব্দুল মন্ডল বিলের গভীর পানিতে পড়ে তলিয়ে যান। এ সময় তার স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও ডুবুরিরা উদ্ধার অভিযানে অংশ নেন। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা তল্লাশির পর দুপুর ১টার দিকে পানি থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। পরে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ জুলাই ২০২৬

নৌকা থেকে পড়ে কৃষকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

নওগাঁর রাণীনগরে গরুর ঘাস কেটে নৌকাযোগে বাড়ি ফেরার পথে বিলের পানিতে পড়ে আব্দুল মন্ডল (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) নিখোঁজ হওয়ার সাড়ে তিন ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা।

নিহত আব্দুল মন্ডল উপজেলার বেলবাড়ি গ্রামের ইব্রাহীম মন্ডলের ছেলে। দুপুরে বেলবাড়ি গ্রামের একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে আব্দুল মন্ডল তার স্ত্রীর সঙ্গে নৌকায় চড়ে বিলের মধ্যে ঘাস কাটতে যান। ঘাস কাটা শেষে নৌকাযোগে খড় নিয়ে বাড়ি ফিরছিলেন তারা। পথে হঠাৎ নৌকা থেকে আব্দুল মন্ডল বিলের গভীর পানিতে পড়ে তলিয়ে যান। এ সময় তার স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও ডুবুরিরা উদ্ধার অভিযানে অংশ নেন। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা তল্লাশির পর দুপুর ১টার দিকে পানি থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। পরে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত