রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে ত্রিপলের ছাউনি দিয়ে বানানো রাজিব শাহের কথিত ‘আখড়া’ উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ।
রোববার (২৬ জুলাই) বিকেলে শাহবাগ থানা-পুলিশ ও গণপূর্ত অধিদপ্তরের সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযানে এটি ভেঙে দেওয়া হয়।
বিকেল ৩টা ২০ মিনিটের দিকে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উদ্যানের ভেতরে ত্রিপলের ছাউনি দিয়ে নামাজের জায়গা বানানো হয়েছিল। পাশেই অজুর জন্য রাখা ছিল পানির ড্রাম। এক জায়গায় সাদা কাগজে ‘নামাজের জায়গা’ লিখে ঝুলিয়ে দেওয়া হয়েছিল।
শুক্রবার দুপুরে সেখানে কিছু লোককে নামাজ পড়তেও দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, নামাজের জায়গাটি তৈরি করেন রাজিব শাহ নামের এক ভবঘুরে। তিনি প্রথমে নিজেকে বোতলকুড়ানি বলে পরিচয় দিয়েছিলেন। তার বিরুদ্ধে মসজিদের জন্য টাকা তোলার অভিযোগও রয়েছে।
সোহরাওয়ার্দী উদ্যানের দায়িত্বে থাকা সুপারভাইজার নজরুল ইসলাম খোকন জানান, রাজিব শাহকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল, যা শনিবারই শেষ হয়েছে। কিন্তু তিনি স্বেচ্ছায় সরে না যাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ করা হয়েছে।

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন