বাঁধন, আহসান হাবিব নাসিম ও সাগরিকা অভিনীত বিশেষ টেলিফিল্ম ‘পাখির বাসা’ ইউটিউবে প্রকাশের পর দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। গল্পনির্ভর এই টেলিফিল্মটি নির্মাণ করেছেন মো. জিয়াউল হক রাজু ও খন্দকার লেনিন। গল্পও লিখেছেন খন্দকার লেনিন।
টেলিফিল্মটির প্রধান
তিন চরিত্রে অভিনয় করেছেন বাঁধন, আহসান হাবিব নাসিম ও সাগরিকা। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ
চরিত্রে রয়েছেন ফাজানা ছবি, সাবিয়া রিংকু, জাহাঙ্গীর, মামুনুর রশীদসহ আরও অনেকে।
পারিবারিক আবেগ,
সম্পর্কের টানাপোড়েন এবং মানবিক অনুভূতির গল্প নিয়ে নির্মিত ‘পাখির বাসা’ প্রকাশের
পর থেকেই দর্শকদের ইতিবাচক সাড়া পাচ্ছে। অভিনয়, গল্প ও নির্মাণশৈলীর জন্য সামাজিক যোগাযোগমাধ্যমেও
টেলিফিল্মটি নিয়ে আলোচনা হচ্ছে।
নির্মাতাদের প্রত্যাশা, গল্পনির্ভর নাটক ও টেলিফিল্মপ্রেমী দর্শকদের কাছে ‘পাখির বাসা’ আরও বেশি গ্রহণযোগ্যতা পাবে।

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন