যশোরের শার্শায় সিমেন্টবাহী একটি ট্রাকের ধাক্কায় আবু সাইদ (৪২) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় যশোর-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া বাগুড়ি জোড়াপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সাইদ শার্শা উপজেলার পূর্ব কোটা গ্রামের তাহাজ্জত হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু সাইদ আজ সন্ধ্যায় নিজের ভ্যান নিয়ে বাড়ি থেকে বাগআঁচড়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বাগুড়ি জোড়াপুল এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা আকিজ সিমেন্ট কোম্পানির একটি ট্রাক তার ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নিকটস্থ ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নাভারন হাইওয়ে থানা ও বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও এর চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
\

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন