প্রায় এক বছর বন্ধ থাকার পর ঢাকা থেকে জাপানের নারিতা রুটে পুনরায় সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার (২৭ জুলাই) রাত ২টা ২৫ মিনিটে বিমানের বিজি-৩৭৬ ফ্লাইটটি জাপানের উদ্দেশে ঢাকা ছেড়ে যায়।
রাতে ঢাকার শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, ‘ভবিষ্যতে এই রুট আর বন্ধ করার প্রশ্নই আসে না। আশা করি, এবার রুটটি লাভজনক হবে এবং ইতোমধ্যে উদ্বোধনী ফ্লাইটের পাশাপাশি ফিরতি ও পরবর্তী ফ্লাইটগুলোর বুকিংও সম্পন্ন হয়েছে।’
উদ্বোধনী ফ্লাইটে ১৪৩ জন যাত্রী গেছেন। ফ্লাইটটি পরিচালনা করা হচ্ছে বোয়িং ৭৮৭ দিয়ে।
জাপান প্রবাসী প্রায় ৪৫ হাজার বাংলাদেশি শিক্ষার্থী, শ্রমিক ও অভিবাসীদের কথা বিবেচনায় রেখে ফ্লাইটটি চালু করা হয়েছে বলে জানান বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, ‘ফ্লাইটটি যাতে আর কখনোই বন্ধ না হয়, সেজন্য ভবিষ্যতের চাহিদা বিবেচনায় শুধু বোয়িং নয়, এয়ারবাসের উড়োজাহাজও বহরে যুক্ত করা হবে।’
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, ‘১৯৮০ সালে উড়োজাহাজ স্বল্পতা থাকা সত্ত্বেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাপান-বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করার জন্য ঢাকা-নারিতা ফ্লাইট চালু করেছিলেন। আজ আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ফ্লাইটটি পুনরায় চালু করলাম।’
মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ১ জুলাই ‘হজ ফ্লাইট, ব্যবসায়িক বাস্তবতা ও এয়ারক্রাফট স্বল্পতার’ কারণ দেখিয়ে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট বন্ধ করা হয়েছিল । প্রায় এক বছর পর আবারও চালু হলো এই রুট।
সরকার আশা করছে, এই রুটে পুনরায় ফ্লাইট চালু হওয়ায় বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা এবং জনসম্পর্ক আরও শক্তিশালী হবে। মন্ত্রী জানান, আন্তর্জাতিক রুটকে বাণিজ্যিকভাবে লাভজনক করে তুলতে কিছুটা সময় প্রয়োজন হয়। কার্যকর বিপণনকৌশল, যাত্রী আস্থা বৃদ্ধি ও সুষ্ঠু পরিচালনার মাধ্যমে ঢাকা-নারিতা রুটকে দীর্ঘমেয়াদে লাভজনক ও টেকসই করা সম্ভব হবে বলে সরকার আশাবাদী ।
গত ২০ জুন এ রুটে ফ্লাইটের টিকিট বিক্রি শুরু হয়। আপাতত সপ্তাহে একটি করে ফ্লাইট চলবে।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন