সংবাদ

মেধাবী প্রজন্ম গড়াই সরকারের প্রধান লক্ষ্য: প্রধানমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১১:২০ এএম

মেধাবী প্রজন্ম গড়াই সরকারের প্রধান লক্ষ্য: প্রধানমন্ত্রী

​সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়ন এবং সমৃদ্ধির মূল ভিত্তি।

​ক্রীড়াকে কেবল শরীরচর্চা, বিনোদন কিংবা প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না রেখে পেশা হিসেবে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে সরকার এটি জাতীয় শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে।

​প্রধানমন্ত্রী বলেন, একটি সুস্থ, উদ্যমী ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। সরকার ক্রীড়াকে মানবসম্পদ উন্নয়ন, জাতীয় ঐক্য এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধির অন্যতম শক্তিশালী মাধ্যম হিসেবে বিবেচনা করছে। এ কারণে তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরিতে ধারাবাহিক নানা কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।

​তিনি জানান, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর উদ্বোধন করা হয়েছিল। সারা দেশে আটটি ইভেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ার পর আজ, ২৭ জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এ আয়োজনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।

​তারেক রহমান উল্লেখ করেন, ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ ও বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি ভবিষ্যতের জাতীয় দল ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে তুলে ধরার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।

​সরকারের পরিকল্পনার অংশ হিসেবে প্রতিভাবান খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ, পৃষ্ঠপোষকতা এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। প্রধানমন্ত্রী আশ্বাস দেন, ক্রীড়াঙ্গনে প্রতিভা, পরিশ্রম ও যোগ্যতাই হবে সাফল্যের একমাত্র মানদণ্ড।

​তিনি আরও জানান, আগামী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ আসরে টেবিল টেনিস ও ভলিবল যুক্ত করে মোট ইভেন্ট সংখ্যা ১০টিতে উন্নীত করা হবে। অংশগ্রহণকারীদের সুযোগ বাড়াতে বয়সসীমা ১০ থেকে ১৪ বছর নির্ধারণ করা হয়েছে।

​আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, এই খুদে খেলোয়াড়রাই একদিন বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকা উঁচিয়ে ধরবে। পরিশেষে তিনি প্রথম আসরে অংশগ্রহণকারী সব ক্রীড়াবিদ, প্রশিক্ষক, আয়োজক ও স্বেচ্ছাসেবকদের শুভেচ্ছা জানান এবং সমাপনী অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

মেধাবী প্রজন্ম গড়াই সরকারের প্রধান লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত