সংবাদ

কুষ্টিয়ায় ছেলের আঘাতে গ্রাম পুলিশ বাবা নিহত

প্রতিনিধি, কুষ্টিয়া (খুলনা)
প্রতিনিধি, কুষ্টিয়া (খুলনা)
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১১:৩৬ এএম

কুষ্টিয়ায় ছেলের আঘাতে গ্রাম পুলিশ বাবা নিহত
ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করছে পুলিশ। ছবিঃ সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে মহিষ বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে ছেলের টর্চলাইটের আঘাতে বানেজ উদ্দিন (৪৮) নামের এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বানেজ উদ্দিন ওই এলাকার মৃত আমির চৌকিদারের ছেলে। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন। অভিযুক্ত ছেলের নাম রাজিব (২৫)। ঘটনার পর থেকে তিনি পলাতক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বানেজ উদ্দিন সম্প্রতি নিজের একটি মহিষ বিক্রি করেন। সেই বিক্রির টাকা দাবি করেন ছেলে রাজিব। কিন্তু বানেজ উদ্দিন টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাজিব তাঁর হাতে থাকা টর্চলাইট দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করেন। এতে বানেজ উদ্দিন মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মহিষকুণ্ডি এলাকায় তাঁর মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। টাকা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্ত রাজিবকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

কুষ্টিয়ায় ছেলের আঘাতে গ্রাম পুলিশ বাবা নিহত

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

কুষ্টিয়ার দৌলতপুরে মহিষ বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে ছেলের টর্চলাইটের আঘাতে বানেজ উদ্দিন (৪৮) নামের এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বানেজ উদ্দিন ওই এলাকার মৃত আমির চৌকিদারের ছেলে। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন। অভিযুক্ত ছেলের নাম রাজিব (২৫)। ঘটনার পর থেকে তিনি পলাতক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বানেজ উদ্দিন সম্প্রতি নিজের একটি মহিষ বিক্রি করেন। সেই বিক্রির টাকা দাবি করেন ছেলে রাজিব। কিন্তু বানেজ উদ্দিন টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাজিব তাঁর হাতে থাকা টর্চলাইট দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করেন। এতে বানেজ উদ্দিন মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মহিষকুণ্ডি এলাকায় তাঁর মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। টাকা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্ত রাজিবকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত