বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে টানা ৩৬ দিন ভাসমান থাকার পর দুই শ্রীলঙ্কান জেলেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) কক্সবাজারের মহেশখালী উপজেলার উপকূলীয় এলাকা থেকে তাদের উদ্ধার করেন স্থানীয় জেলেরা। উদ্ধার হওয়া দুজন সম্পর্কে বাবা ও ছেলে।
মহেশখালী থানা-পুলিশ জানায়, উদ্ধার হওয়া জেলেরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের পরিচয় যাচাই ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে।
উদ্ধার হওয়া জেলেরা জানান, গভীর সমুদ্রে মাছ ধরার সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তাদের ‘ড্যানিশ বোট’ নামের নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর দীর্ঘ ৩৬ দিন তারা সাগরে দিশেহারা অবস্থায় ভাসতে থাকেন। একপর্যায়ে নৌকাটি ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। তারা আরও দাবি করেন, সাগরে ভাসমান অবস্থায় জলদস্যুরা তাদের ওপর হামলা চালায় এবং তাদের কাছে থাকা সব মালামাল ও রসদ লুট করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামের জিয়াউর রহমানের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরের ‘গুল্লিধার’ নামক এলাকায় ওই দুই বিদেশি জেলেকে দেখতে পায়। জেলেরা তাদের উদ্ধার করে বিকল নৌকাসহ তানিয়াকাটা ঘাটে নিয়ে আসেন। শুরুতে উদ্ধার হওয়া জেলেরা ট্রলার মালিক জিয়াউর রহমানের বাড়িতে আশ্রয় নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধার হওয়া নৌকায় কোনো মালামাল ছিল না এবং সেটি যে লুটপাটের শিকার হয়েছে, তার চিহ্ন স্পষ্ট ছিল।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদেশি ওই দুই জেলেকে থানায় রাখা হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত করে প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
\

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন