সংবাদ

গজারিয়ায় অগ্নিকাণ্ড: রক্ষা পেল আশপাশের বাড়িঘর

প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:৪২ পিএম

গজারিয়ায় অগ্নিকাণ্ড: রক্ষা পেল আশপাশের বাড়িঘর
আগুন নেভানোর পর ডাম্পিংয়ের কাজ করছেন দমকলকর্মীরা। ছবিঃ সংবাদ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার করিমখাঁ-হোগলাকান্দি এলাকায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে আশপাশের বাড়িঘর।

সোমবার দিবাগত রাত ১টার দিকে ওই এলাকার মো. হাসানের বসতবাড়িতে এই আগুন লাগে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে মো. হাসানের একটি টিনশেড ঘরসহ আসবাবপত্র ও ইলেকট্রনিক সরঞ্জাম পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় আগুন একটি ঘরের মধ্যেই সীমাবদ্ধ রাখা সম্ভব হওয়ায় আশপাশের অন্যান্য ঘরবাড়ি রক্ষা পায়।

ফায়ার সার্ভিস আরও জানায়, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডের উৎস ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

গজারিয়ায় অগ্নিকাণ্ড: রক্ষা পেল আশপাশের বাড়িঘর

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার করিমখাঁ-হোগলাকান্দি এলাকায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে আশপাশের বাড়িঘর।

সোমবার দিবাগত রাত ১টার দিকে ওই এলাকার মো. হাসানের বসতবাড়িতে এই আগুন লাগে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে মো. হাসানের একটি টিনশেড ঘরসহ আসবাবপত্র ও ইলেকট্রনিক সরঞ্জাম পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় আগুন একটি ঘরের মধ্যেই সীমাবদ্ধ রাখা সম্ভব হওয়ায় আশপাশের অন্যান্য ঘরবাড়ি রক্ষা পায়।

ফায়ার সার্ভিস আরও জানায়, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডের উৎস ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত