দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র ও মৎস্য হেরিটেজ চট্টগ্রামের হালদা নদীতে অভিযান চালিয়ে ৬ হাজার ৩০০ মিটার দীর্ঘ ৯টি অবৈধ জাল ও ৩টি বড়শি জব্দ করা হয়েছে। রোববার (২৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে সোমবার (২৭ জুলাই) ভোর ৫ টা পর্যন্ত হাটহাজারী উপজেলা মৎস্য দপ্তর এ অভিযান পরিচালনা করে। আজ বিকেলে জব্দ করা এসব জাল ও বড়শি পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী। তিনি জানান, হালদা নদীর রামদাস মুন্সির হাট থেকে নাঙ্গলমোড়া পর্যন্ত বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৭টি চরঘেরা জাল, ২টি ভাসা জাল ও ৩টি বড়শি জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮০ হাজার টাকা।
শওকত আলী বলেন, মিঠাপানির এই প্রাকৃতিক প্রজননক্ষেত্রে কার্পজাতীয় মাছের সুরক্ষা ও মা মাছের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত এই অভিযান চালানো হচ্ছে। অবৈধ জালের বিরুদ্ধে মৎস্য অধিদপ্তরের এই তৎপরতা অব্যাহত থাকবে।
অভিযানে হালদা অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের এসআই হাবিবুর রহমানসহ পুলিশের একটি দল এবং হালদা প্রকল্পের পাহারাদারেরা অংশ নেন।
/

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন