রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে ৫টি আগ্নেয়াস্ত্রসহ ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। সোমবার(২৭ জুলাই) সকাল সোয়া ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত র্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের (সিপিসি-৩) একটি দল সদর থানার রামকান্তপুর ইউনিয়নের কৈডাঙ্গা এলাকায় এ অভিযান চালায়।
র্যাব জানায়, মাদক বিক্রি ও অপরাধমূলক কর্মকাণ্ডের সংবাদের ভিত্তিতে ওই এলাকার আলম সরদার ও মো. বাহাদুর বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় একটি ব্রিটিশ কাটাওয়ে রাইফেল, একটি একনলা বন্দুক এবং তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–রামকান্তপুর গ্রামের আলম সরদার (৪০), ডাউকি গ্রামের মো. ইব্রাহিম শেখ (৪৪), কৈডাঙ্গা গ্রামের মো. বাহাদুর বিশ্বাস (৫৮), রাজবাড়ী শহরের মধ্যপাড়া এলাকার মো. ফয়সাল চৌধুরী ওরফে ফরিদ (৩৭) এবং কালুখালী উপজেলার মালিয়াট গ্রামের রাজু আহমেদ টোকন (৪৫)।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগের একাধিক মামলা রয়েছে। ইব্রাহিম শেখের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা, ফয়সাল চৌধুরীর বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির দুটি এবং রাজু আহমেদের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি ও ডাকাতির তিনটি মামলা রয়েছে।
র্যাব জানিয়েছে, উদ্ধার করা অস্ত্রের উৎস এবং এগুলো কোনো অপরাধে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।
/

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন